শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘ঐক্যবদ্ধ হয়ে এবার নৌকাকে জয়যুক্ত করুন’

  • আপলোড তারিখঃ ১৫-১০-২০২১ ইং
‘ঐক্যবদ্ধ হয়ে এবার নৌকাকে জয়যুক্ত করুন’
মুজিবনগরের মোনাখালী ইউনিয়ন আ.লীগের কর্মী সমাবেশ প্রতিবেদক, মুজিবনগর: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে কর্মী সমাবেশ করেছে মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগ। গতকাল বৃহস্পতিবার বিকেল চারটায় বিশ্বনাথপুর ফুটবল খেলার মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি মোজাম্মেল হক মজনুর সভাপতিত্বে কর্মী সমাবেশে বক্তব্য দেন মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও নৌকার মনোনীত চেয়ারম্যান প্রার্থী রফিকুল ইসলাম গাইন। সমাবেশে বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দীন বাবলু, উপজেলা যুবলীগের সভাপতি কামরুল হাসান চাঁদু, কৃষক লীগের সভাপতি নজরুল ইসলাম মণ্ডল, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বেলাল হাসান বিপ্লব, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি সোহরাব হোসেন, কাদা মালিথা, সিরাজুল ইসলাম, মিয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক বজলুর রশিদ, আবুল কালাম আজাদ ও ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি গাজী স্বপন। প্রধান অতিথির বক্তব্যে রফিকুল ইসলাম গাইন বলেন, গত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছিলেন। দলীয় নেতা-কর্মীদের ভুল বোঝাবুঝির কারণে আমি জয়লাভ করতে পারি নাই। তাই দ্বিতীয় বারে আবারো আমাকে ভালোবেসে এই ইউনিয়নের আওয়ামী লীগ কর্মীদের প্রতি আস্থা রেখে জননেত্রী শেখ হাসিনা দলীয় মনোনয়ন নৌকা দিয়েছেন। তাই সকালের কাছে আমার আকুল আবেদন, সকল নেতা-কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে এবার নৌকাকে জয়যুক্ত করুন। বুঝিয়ে দিন মোনাখালী ইউনিয়নের মাটি আওয়ামী লীগের ঘাটি।’ অনুষ্ঠানটি সঞ্চলনায় ছিলেন মোনাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাত আলী।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত