চুয়াডাঙ্গায় শেখ রাসেল দিবস পালনে প্রস্তুতি সভা
- আপলোড তারিখঃ
১৪-১০-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গায় শেখ রাসেল দিবস-২০২১ উদ্যাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার।
সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাজিয়া আফরিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আরাফাত রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আবু তারেক, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক নঈম হাসান জোয়ার্দ্দার প্রমুখ।
সভায় সিদ্ধান্ত নেওয়া হয় ১৮ অক্টোবর আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে এ দিবসটি উদ্যাপন করা হবে। দিবসটি উপলক্ষে বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীদের মধ্যে নানা রকম প্রতিযোগিতার আয়োজন করা হবে।
কমেন্ট বক্স