শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নেত্রীকে ভুল বুঝিয়ে অযোগ্য ব্যক্তিকে মনোনীত করা হয়েছে

  • আপলোড তারিখঃ ১৪-১০-২০২১ ইং
নেত্রীকে ভুল বুঝিয়ে অযোগ্য ব্যক্তিকে মনোনীত করা হয়েছে
মুজিবনগর বাগোয়ানে আ.লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে সমাবেশে আয়ূব হোসেন প্রতিবেদক, মুজিবনগর: মেহেরপুরের মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়ন পরিষদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের দেওয়া মনোনয়ন পরিবর্তনের দাবিতে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার আনন্দবাস গাজিম তলায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। বাগোয়ান ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান মধু বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আয়ূব হোসেন। এসময় বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা কুতুব উদ্দিন, কমরেড নজরুল ইসলাম পচু, ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবুল হোসেন ও ইউনিয়ন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলতাব হোসেন। প্রধান অতিথির বক্তব্যে আয়ূব হোসেন বলেন, ‘গত নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা আমাকে মনোনয়ন দিয়েছিলেন, সেই নির্বাচনে আমি বিপুল ভোটে জয়লাভ করে এবং দুই দুইবার চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করি। ১০ বছরের চেয়ারম্যান হিসেবে আমি এই বাগোয়ান ইউনিয়নের প্রত্যেকটি গ্রামের আনাচে-কানাচে সাধারণ জনগণের কাছে আমার উন্নয়ন তুলে ধরেছি। আওয়ামী লীগ সরকারের উন্নয়ন তুলে ধরেছি, ইউনিয়নে ব্যাপক উন্নয়ন ঘটিয়েছি। যা বিগত বছরে কোনো চেয়ারম্যান এত উন্নয়ন দেখাতে পারেনি। এই আওয়ামী লীগের সভাপতি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে সব সময় আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ড তুলে ধরেছি। জেলার কিছু কুচক্রি মানুষ নেত্রীকে ভুল বুঝিয়ে আমাকে মনোনয়ন না দিয়ে অযোগ্য একজন ব্যক্তিকে মনোনীত করেছে।’ তিনি আরও বলেন, ‘আমি পরপর দুইবার বাগোয়ান ইউনিয়নের নির্বাচিত চেয়ারম্যান। বর্তমানে মেহেরপুর জেলা আওয়ামী লীগের সাংঠনিক সম্পাদক, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ ফোরামের যুগ্ম সম্পাদক, বাংলাদেশ-ভারত যুব মৈত্রী সমিতির যুগ্ম সম্পাদক এবং মুজিবনগর উপজেলা বাস্তবায়ন ও উন্নয়ন সংগ্রাম কমিটির সভাপতি, মুজিবনগর থানা ও ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক, মেহেরপুর সরকারি কলেজের সাবেক জিএস, সাবেক বৃহত্তর মেহেরপুর সদর থানার সাধারণ সম্পাদক ও মেহেরপুর জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি হিসেবে দীর্ঘদিন যাবত আওয়ামী লীগের সুখে-দুখে নিজের জীবনকে উৎসর্গ করেছি। তাই জননেত্রী শেখ হাসিনার কাছে আমার আকুল আবেদন মুজিবনগর উপজেলার বাগোয়ান ইউনিয়নের মনোনয়ন পর্যালোচনা করে পরিবর্তনের জোর দাবি জানাচ্ছি।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত