শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় সেই সাহসী কন্যাকে বাইসাইকেল উপহার

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০২১ ইং
চুয়াডাঙ্গায় সেই সাহসী কন্যাকে বাইসাইকেল উপহার
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নিজের বাল্যবিবাহ বন্ধ করা সাহসী কন্যা বর্ষাকে বাইসাইকেল উপহার দিয়েছেন জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার এ বাইসাইকেল বর্ষার হাতে তুলে দেন। বর্ষা চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের ছাত্রী বর্ষা। এসময় চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেবেকা সুলতানা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, চুয়াডাঙ্গা ঝিনুক মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের দশম শ্রেণির বিজ্ঞান বিভাগের ছাত্রী বর্ষাকে তার মামা-খালারা জোর করে বিয়ে দেওয়ার আয়োজন করছিলেন। তার বাবা-মায়ের বিচ্ছেদ হয়ে গেছে। মুড়ি তৈরির কারখানায় কর্মরত মায়ের পক্ষে মেয়ের বিয়ে ঠেকানোর উপায় ছিল না। বাধ্য হয়ে তিনিও রাজি হন। অবস্থা বেগতিক বুঝতে পেরে বর্ষা গত মঙ্গলবার সরাসরি সদর থানায় যায় এবং থানার ওসি মোহাম্মদ মহসীনকে বিস্তারিত জানালে তিনি বিয়ে বন্ধ করে দেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত