শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন

  • আপলোড তারিখঃ ১৩-১০-২০২১ ইং
চুয়াডাঙ্গায় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গায় নানা আয়োজনের মধ্যদিয়ে জাতীয় শ্রমিক লীগের ৫২তম প্রতিষ্ঠাবার্ষিকী উদ্যাপন করা হয়েছে। গতকাল মঙ্গলবার সকাল সাতটায় চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে জাতীয় ও শ্রমিক লীগের দলীয় পতাকা উত্তোলন এবং বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ করা হয়। সকাল সাড়ে ১০টায় আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে থেকে একটি বিশাল র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে এক আলোচনা সভার আয়োজন করা হয়। জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সভাপতি আফজালুল হক বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মুন্সি আলমগীর হান্নান, দপ্তর সম্পাদক আবু তালেব বিশ্বাস, যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক আরশেদ উদ্দিন আহমেদ চন্দন, চুয়াডাঙ্গা পৌর আওয়ামী লীগের সভাপতি এবিএম জহুরুল ইসলাম জোয়ার্দ্দার, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন হেলা ও চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য কাজল রেখা। এছাড়া আরও উপস্থিত ছিলেন জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি ইসলাম উদ্দিন, আব্দুল মাজিদ, আব্দুস সালাম, জাহাঙ্গীর আলম, হাবিবুর রহমান, আলা উদ্দিন আল আজাদ, আব্দুস ছালাম, মেহের আলী, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক নজরুল ইসলাম কেতু, মিরাজূর ইসলাম নাণ্টু, কাছেদ আলী, সহ-সাধারণ সম্পাদক শেখ আরিফ হাসান, সাংগঠনিক সম্পাদক ছাইদুর রহমান, আব্দুর গফুর, নির্বাহী সদস্য মামুন অর রশিদসহ জাতীয় শ্রমিক লীগ চুয়াডাঙ্গা জেলা শাখার নেতা-কর্মীরা। অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা শ্রমিক লীগের সহসভাপতি ইসলাম উদ্দিন, সাধারণ সম্পাদক রিপন মণ্ডল, যুগ্ম-সাধারণ সম্পাদক কাছেদ আলী, সাংগঠনিক সম্পাদক আব্দুল গফুর, সদর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মামুন-অর-রশিদ ও বিএডিসি শ্রমিক লীগ নেতা মো. আব্দুল মোমিন। অনুষ্ঠানে সঞ্চালনায় ছিলেন চুয়াডাঙ্গা জেলা শাখার সহসভাপতি আব্দুস ছালাম।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত