বৃহস্পতিবার, ২৫ জুন, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চিপসের মোড়ক নকল করে চিপস বিক্রির অপরাধে জরিমানা

  • আপলোড তারিখঃ ১২-১০-২০২১ ইং
চিপসের মোড়ক নকল করে চিপস বিক্রির অপরাধে জরিমানা
চুয়াডাঙ্গায় প্রাণ কোম্পানির চিপসের মোড়ক নকল করে পণ্য বাজারজাত ও বিক্রির অভিযোগে একটি প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। চুয়াডাঙ্গা রেলগেট সংলগ্ন অনন্যা ফুড প্রোডাক্টসে মঙ্গলবার দুপুর ১ টার দিকে অভিযান চালানো হয়। জব্দ করা হয় ২৬ বস্তা চিপস ও বাজারজাতের সরঞ্জাম। `` জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক সজল আহমেদ জানান, প্রাণ কোম্পানির জিরোস চিপসের প্যাকেট নকল করে বাজারজাতের জন্য প্রস্তুত ২৬ বস্তা চিপসের সন্ধান পাওয়া যায়। জব্দ করা হয় চিপস বাজারজাতের সরঞ্জাম। চিপস তৈরি ও বাজারজাতকরণে ওই প্রতিষ্ঠানটি কোনো অনুমোদন নেয়নি। তিনি আরও জানান, মোড়ক নকল করে পণ্য প্রস্তুত ও বাজারজাত করার অভিযোগে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫০ ধারায় প্রতিষ্ঠানের মালিক সাইজুল ইসলামকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। জব্দ করা হয় চিপস পুড়িয়ে ধ্বংস করা হয়। ``


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় কমিউনিটি বেজড একটিভেশন সভা