শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি

  • আপলোড তারিখঃ ১২-১০-২০২১ ইং
সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি
শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে বস্ত্র বিতরণকালে টোটন জোয়ার্দ্দার আনিছ বিশ্বাস: ‘ধর্ম যার যার উৎসব সবার, ধর্ম যার যার রাষ্ট্র সবার’ এ স্লোগানে শারদীয় দুর্গাপূজা উদ্যাপন উপলক্ষে সনাতন ধর্মাবলম্বী দরিদ্রদের মধ্যে বস্ত্র বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত চুয়াডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন পূজা মণ্ডপে চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাবেক পৌর মেয়র রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটন অসহায় ও দুস্থ গরীব মানুষের মধ্যে এ বস্ত্র বিতরণ করেন। এসময় টোটন জোয়ার্দ্দার বলেন, ধর্ম যার যার, উৎসব সবার। এই অনুষ্ঠান থেকে আপনাদের চুয়াডাঙ্গা জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আমি হিন্দু ধর্মাবলম্বীসহ সব নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করছি। করোনাকালীন সময়ে সকলেই স্বাস্থ্যবিধি মেনে উৎসবে অংশগ্রহণ করবেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত