শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাতীয় মহিলা ফুটবল দলের ক্যাম্পিংয়ে ডাক পেল চুয়াডাঙ্গার মেয়ে হাফিজা

  • আপলোড তারিখঃ ০৯-১০-২০২১ ইং
জাতীয় মহিলা ফুটবল দলের ক্যাম্পিংয়ে ডাক পেল চুয়াডাঙ্গার মেয়ে হাফিজা
নিজস্ব প্রতিবেদক: জাতীয় মহিলা ফুটবল দলের ক্যাম্পিংয়ে ডাক পেয়েছে চুয়াডাঙ্গার মেয়ে হাফিজা। গতকাল শুক্রবার খবরটি জানান মহাতাব বিশ্বাস প্রমিলা ফুটবল একাডেমির কোচ কাম পরিচালক সালাউদ্দিন বিশ্বাস মিলন। সালাউদ্দিন বিশ্বাস মিলন জানান, ‘জেএফএ কাপ জাতীয় মহিলা চ্যাম্পিয়নশিপ ফুটবল প্রতিযোগিতায় খেলে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল টিমে ডাক পেয়েছে আমার একাডেমির খেলোয়াড় হাফিজা খাতুন।’ তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমার জেলার মেয়েরা ভালো খেললেও চুয়াডাঙ্গা ডিএফএ এদেরকে মূল্যায়ন করে না। তাই হাফিজা মাগুরা জেলা দলের গোলরক্ষক হিসেবে খেলে তাঁর কৃতীত্ব প্রমাণ করে।’ উল্লেখ্য, মাগুরা জেলা দল জেএফএ কাপ জাতীয় মহিলা ফুটবল প্রতিযোগিতায় বাংলাদেশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গতকাল শুক্রবার হাফিজা ঢাকার উদ্দেশ্যে রওনা হয়েছে। সে চুয়াডাঙ্গাবাসীর কাছে দোয়া চেয়েছে। ঢাকার উদ্দেশ্যে রওনা হওয়ার আগে চুয়াডাঙ্গা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি ও জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার হাফিজাকে ক্রেস্ট উপহার দিয়ে তাঁকে অনুপ্রাণিত করেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত