শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

‘শিশুদের এখন কন্যাশিশু বলা যাবে না’

  • আপলোড তারিখঃ ০৮-১০-২০২১ ইং
‘শিশুদের এখন কন্যাশিশু বলা যাবে না’
গাংনীতে কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আয়োজিত রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে ক্রেস্ট বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে দিকে গাংনী উপজেলা নির্বাহী অফিসারের সভাকক্ষে এ পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জাতীয় কন্যা শিশু অ্যাডভোকেসি ফোরামের মেহেরপুর জেলা শাখার সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মৌসুমী খানম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলাবিষয়ক অফিসার নাছিমা খাতুন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এম এন পাভেল ও করমদী ডিগ্রি কলেজের প্রভাষক এ এস এম সায়েম পল্টু। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অনুষ্ঠানের সভাপতি সিরাজুল ইসলাম। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশ-এর গাংনী এরিয়া সমন্বয়কারী হেলাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য দেন অভিভাবক গোলাম আম্বিয়া, রক্তিমা খাতুন সেতু প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মৌসুমী খানম বলেন, ‘শিশুদের এখন কণ্যাশিশু বলা যাবে না। সবাইকে মানুষ ভাবতে হবে। শিশুদের যোগ্য করে গড়ে তুললে পরিবার, দেশ ও জাতীর কল্যাণে তারাও কাজ করবে।’ গাংনী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলাবিষয়ক কর্মকর্তার কার্যালয়ের সহযোগিতায় জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম ও দি হাঙ্গার প্রজেক্ট-বাংলাদেশ এ রচনা প্রতিযোগিতার আয়োজন করে। মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের তৃতীয় শ্রেণি থেকে পঞ্চম শ্রেণি পর্যন্ত ‘ক’ বিভাগে ‘আমার স্কুল’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে সূর্যোদয় স্কুলের ছাত্র জান্নাতুল নাইম পূর্ণ, দ্বিতীয় স্থান অধিকার করে ফুলকুড়ি শিশু শিক্ষালয়ের ছাত্র জিসান আহমেদ ফিজা, তৃতীয় স্থান অধিকার করে বানিয়াপুকুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী প্রভা খাতুন, ‘খ’ বিভাগ ‘আমার স্বপ্ন’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী আহনাফ আহমেদ অয়ন, দ্বিতীয় স্থান অধিকার করে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ফারজানা খাতুন জেনি, তৃতীয় স্থান অধিকার করে একই বিদ্যালয়ের শিক্ষার্থী মাহবুবা রহমান উর্মি। এবং ‘গ’ বিভাগ ‘সাম্প্রতিক সময়ে বাল্যবিবাহ বৃদ্ধির মূল কারণ’ বিষয়ে রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করেছে জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী তাসনিম ফারিহা, দ্বিতীয় স্থান অধিকার করেছেন গাংনী পৌর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রাদিয়া ইসলাম রতনা ও তৃতীয় স্থান অধিকার করেছে গাংনী পাইলট মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী মো. আনাম।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত