শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে প্রবাসীর মোটরসাইকেলে আগুন দিল দুর্বৃত্তরা

  • আপলোড তারিখঃ ০৬-১০-২০২১ ইং
গাংনীতে প্রবাসীর মোটরসাইকেলে আগুন দিল দুর্বৃত্তরা
গাংনী অফিস: মেহেরপুরের গাংনীতে শরিফুল ইসলাম (২৫) নামের এক কাতার প্রবাসীর অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে। গত সোমবার দিবাগত মধ্যরাতে এ ঘটনা ঘটে। প্রবাসী শরিফুল ইসলাম উপজেলার মটমুড়া ইউনিয়নের মোমিনপুর গ্রামের নাহারুল ইসলামের ছেলে। শরিফুল ইসলামের পিতা নাহারুল ইসলাম জানান, ‘আড়াই মাস আগে অনেক কষ্টের আমার ছেলে মোটরসাইকেলটি কিনেছিল। বাড়ির সিঁড়ি ঘরের নিচে অ্যাপাচি আরটিআর ১৬০ সিসি মোটরসাইকেল রাখা ছিল। পূর্বশত্রুতার জের ধরে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।’ স্থানীয় সূত্রে জানা যায়, বেশ কয়েক বছর যাবৎ নাহারুল ও তাঁর পরিবারকে বিভিন্নভাবে হুমকি দিয়ে আসছিল একটি চক্র। যার পরিপ্রেক্ষিতে তার বিভিন্ন সময় অনেক ক্ষতি করেছে। এর জের ধরে গত রাতে তাদের মোটরসাইকেলে আগুন ধরিয়ে পুড়িয়ে দিতে পারে। দোষীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. বজলুর রহমান জানান, এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে তদন্তপূর্বক ব্যবস্থা নেওয়া হবে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত