আন্দুলবাড়ীয়া বাজারে ইলেকট্রনিক্সের দোকানে চুরি!
- আপলোড তারিখঃ
০৬-১০-২০২১
ইং
প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া:
জীবননগর উপজেলার আন্দুলবাড়ীয়া বাজারে ইয়াছির ফার্নিচার এন্ড ইলেকট্রনিক্সে চুরির ঘটনা ঘটেছে। গত সোমবার দিবাগত গভীর রাতে এ চুরির ঘটনা ঘটে। চোরচক্র অত্যন্ত কৌশলে ব্যবসাপ্রতিষ্ঠানের ওপরের ছাউনীর একটি কর্ণারে টিনের চাল কেটে ভেতরে প্রবেশ করে নামি-দামি বিভিন্ন কোম্পানির মোবাইল ফোন চুরি করে পালিয়ে যায়।
জানা গেছে, আন্দুলবাড়ীয়া গ্রামের মীরপাড়ার প্রয়াত খন্দকার ইউহান নবীর ছেলে ইয়াছির ফার্ণিচার এন্ড ইলেকট্রনিকের স্বত্ব¡াধিকারী খন্দকার নাসির উদ্দীন সোহাগ জানান, ‘আমি প্রতিদিনের ন্যায় ব্যবসা-বাণিজ্য পরিচালনা শেষে রাত ১০টায় ব্যবসাপ্রতিষ্ঠানে তালা লাগিয়ে বাড়িতে যায়। মঙ্গলবার সকালে দোকান খুলে চুরির এ দৃশ্য দেখি।’ তিনি জানান, চোরচক্র বিভিন্ন পণ্য-সামগ্রী চুরি করতে সক্ষম হলেও নগদ কোনো টাকা-পয়সা নিতে পারেনি। তাঁর ক্ষয়-ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় তিন লাখ টাকা বলে তিনি দাবি করেন।
খবর পেয়ে গতকাল মঙ্গলবার সকালে পৃথকভাবে আন্দুলবাড়ীয়া বাজার কমিটির নেতৃবৃন্দ, বাজারের ব্যবসায়ীসহ শাহাপুর পুলিশ ক্যাম্প ইনচার্জ এসআই জমির হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেন।
কমেন্ট বক্স