বর্তমান যুগে বিজ্ঞান ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব
- আপলোড তারিখঃ
০৫-১০-২০২১
ইং
আলমডাঙ্গায় বিজ্ঞান অলিম্পিয়াডের সভায় উপজেলা চেয়ারম্যান আইয়ুব হোসেন
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গায় বিজ্ঞান অলিম্পিয়াডে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের হলরুমে এ পুরস্কার বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রনি আলম নুরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব আইয়ুব হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে আইয়ুব হোসেন বলেন, ‘বর্তমান যুগে বিজ্ঞান ছাড়া এগিয়ে যাওয়া অসম্ভব। পৃথিবীতে বর্তমানে যা কিছু সৃষ্টি হচ্ছে, তা বিজ্ঞানের মাধ্যমে। তাই তোমরা যারা শিক্ষার্থী আছো, তারা বিজ্ঞান নিয়ে পড়াশোনা করবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. আব্দুল্লাহিল কাফি, আলমডাঙ্গা সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কৃষিবিদ গোলাম সরোয়ার ও মহিলা কলেজের অধ্যক্ষ আশুরা খাতুন।
উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সোহেল রানার উপস্থাপনায় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা সরকারি কলেজের প্রভাষক শরিফুল ইসলাম, প্রভাষক আব্দুল হাই, আল-ইকরা ক্যাডেট একাডেমির অধ্যক্ষ এনামুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল বারি, উপজেলা শিক্ষা অফিসার শামসুজ্জোহা, উপজেলা শিক্ষা অফিসের পরিদর্শক ইমরুল হাহসান প্রমুখ।
আলোচনা সভা শেষে বিজয়ী আলমডাঙ্গা সরকারি কলেজের সিনিয়র গ্রুপ প্রথম স্থান, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম, জুনিয়র গ্রুপে আলমডাঙ্গা একাডেমি ১ম, ২য়, ৩য়, ৪র্থ ও ৫ম এবং কুইজ প্রতিযোগিতায় আলমডাঙ্গা ব্রাইট মডেল স্কুল ১ম, আলমডাঙ্গা একাডেমি ২য় ও ৩য় স্থান অধিকারী আলমডাঙ্গা সরকারি কলেজের প্রতিযোগীদের পুরস্কৃত করা হয়।
কমেন্ট বক্স