শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা থানার ওসির সাথে হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্যদের শুভেচ্ছাবিনিময়

  • আপলোড তারিখঃ ০৫-১০-২০২১ ইং
দর্শনা থানার ওসির সাথে হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্যদের শুভেচ্ছাবিনিময়
প্রতিবেদক, হিজলগাড়ী: দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) লুৎফুল কবিরের সাথে ফুলেল শুভেচ্ছাবিনিময় করেছেন হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটির নেতৃবৃন্দ। ফুলেল শুভেচ্ছাবিনিময় শেষে দর্শনা থানার ওসির পক্ষ থেকে নতুন কমিটির সকলকে মিষ্টিমুখ করানো হয়। গতকাল সোমবার রাত ৮টার দিকে হিজলগাড়ী প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটির সভাপতি আরিফ হাসান ও সাধারণ সম্পাদক মো. লাবলুর নেতৃত্বে হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্যরা দর্শনা থানায় উপস্থিত হয়ে ওসি এ এইচ এম লুৎফুল কবীরকে ফুলেল শুভেচ্ছা জানান। ফুলেল শুভেচ্ছাবিনিময় শেষে ওসির পক্ষ থেকে নতুন কমিটির সকল সদস্যকে মিষ্টিমুখ করানো হয়। এসময় উপস্থিত ছিলেন হিজলগাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা শামীম হোসেন মিজি, সহসভাপতি সেলিম রেজা, যুগ্ম সম্পাদক আব্দুস সামাদ অপূর্ব, সাংগঠনিক সম্পাদক নয়ন আহম্মেদ, অর্থ সম্পাদক মাহফুজ আলম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত