শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

গাংনীতে সরকারি রাস্তা দখলের অভিযোগ

  • আপলোড তারিখঃ ০৪-১০-২০২১ ইং
গাংনীতে সরকারি রাস্তা দখলের অভিযোগ
গাংনী অফিস: বাড়ির সামনের রাস্তায় টিন, বাঁশের বেড়া ও ইটের দেওয়াল দিয়ে যাতায়াতের পথ আটকে দেওয়া হয়েছে, মেহেরপুরের গাংনী উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এমনই অভিযোগ করেছেন মেহেরপুর জেলার গাংনী উপজেলার গাড়াডোব গ্রামের কুঠিপাড়ার বাসিন্দারা। কুঠিপাড়ার আমিরুল, জাহাঙ্গীরসহ একাধিক বাসিন্দাদের আরও অভিযোগ, একই এলাকার আফাজ উদ্দীন ও জামাল উদ্দীন নিজেরা খাস জমি বন্দোবস্ত করে, আবার কোথাও খাস জমির উপর বসবাস করার পরেও পাশের সরকারি রাস্তায় টিনের, বাঁশের বেড়ার সাথে কোথাও পাকা ইটের দেওয়াল দিয়ে আমাদের অনেকগুলো পরিবারের যাতায়াত এর একমাত্র পথ আটকে দেওয়া হয়েছে। রাস্তা বন্ধ করে ইটের দেওয়াল তোলা আফাজ উদ্দীন ও জামাল উদ্দীনরা বলেন, ‘ম্যাপের সাথে রাস্তার মিল না থাকায় আমরা জমিটি ঘিরে নিচ্ছি।’ খাস জমির রাস্তা বন্ধ করতে পারেন কিনা, এমন প্রশ্ন করলে তারা এর জবাব দেননি। ধানখোলা ইউনিয়নের চেয়ারম্যান আখেরুজামান জানান, দীর্ঘ ৫০ বছর ধরে মানুষ যে রাস্তায় চলাচল করছে সেই রাস্তায় ঘর নির্মাণ করছে। পুলিশ-প্রশাসন কোন ব্যবস্থা না নিলে আমরা কি করব। তবে উপজেলা নির্বাহী অফিসার গাংনী উপজেলা নির্বাহী অফিসার মৌসুমি খানম জানান, মৌখিকভাবে গ্রামবাসী আমাকে জানায় আমি লিখিত অভিযোগ চেয়েছি। আগামীকাল সকালে তারা লিখিতভাবে আমাকে জানালে সকালেই ব্যবস্থা গ্রহণ করা হবে। সরকারি খাস জমির উপর রাস্তা সেই রাস্তা কেউ দখল করবে এটা মেনে নেওয়া হবে না।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত