শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান ও মাদকবিরোধী অভিযান

  • আপলোড তারিখঃ ০৩-১০-২০২১ ইং
চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান ও মাদকবিরোধী অভিযান
সমীকরণ প্রতিবেদক: চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির সপ্তাহব্যাপী চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়েছে। গত ২৬ সেপ্টেম্বর থেকে গতকাল পর্যন্ত চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন ৬ বিজিবির অধিনস্থ বারাদী, মুন্সিপুর, ঠাকুরপুর, হুদাপাড়া এবং বাজিতপুর বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় এই চোরাচালান ও মাদকবিরোধী অভিযান পরিচালিত হয়। অভিযানে ভারতীয় ৪৫ বোতল ফেন্সিডিল, আট কেজি গাঁজা, ৫০ বোতল মদ, দুই গ্রাম হেরোইন, ১ হাজার ২০০ প্যাকেট বিড়ি, ১ লাখ ২ হাজার পিস পাপদা মাছের পোনা, দুই কেজি ৮০০ গ্রাম চুল, একটি বাইসাইকেল এবং ১৬৮ পিস বিভিন্ন প্রকার কসমেটিক আটক করে বিজিবি। যার সর্বমোট মূল্য ৪ লাখ ৯৮ হাজার ২২৫ টাকা। আটককৃত মালিকবিহীন চোরাচালানী মালামাল দর্শনা কাস্টমস অফিস, আটককৃত মালিকবিহীন মাদকদ্রব্য চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরে জমা করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত