বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ০১-১০-২০২১ ইং
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত

চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর অনুষ্ঠিত নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনির ১৪২৮তম আসর অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদ চত্বরের শহীদ আলাউল ইসলাম অ্যাসোসিয়েশন হলে স্বাস্থ্যবিধি মেনে এ সাহিত্য আসর অনুষ্ঠিত হয়। আসরে সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। অনুষ্ঠানের শুরুতে দিকনির্দেশনামূলক সূচনা বক্তব্য দেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা এইচ আলী বিশ্বাস (এ্যালবার্ড)। কাজল মাহমুদের সঞ্চালনায় সরচিত লেখা পাঠ করেন নাট্যজন ও গল্পকার মো. আলাউদ্দীন, ইব্রাহিম খলিল, জিল্লুর রহমান রুবেল, হারুন-অর রশিদ, আশিকুজ্জামান আসাদ, ডা. তোফাজ্জেল হোসেন, হোসেন জাকির, আনছার আলী ও সুমন ইকবাল। চিরায়ত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করেন আশিকুজ্জামান আসাদ। পঠিত লেখার ওপর আলোচনা করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের অন্যতম উপদেষ্টা এইচ আলী বিশ্বাস (এ্যালবার্ড), মো. আলাউদ্দীন ও কাজল মাহমুদ।



কমেন্ট বক্স
notebook

আন্দুলবাড়ীয়ায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টে মিস্ত্রীপাড়ার জয়