কার্পাসডাঙ্গা ইউনিয়ন আ.লীগের কার্যনির্বাহী কমিটির সভা প্রতিবেদক, কার্পাসডাঙ্গা: দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভা ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র জমা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটার দিকে ইউনিয়ন আওয়ামী লীগের দলীয় অফিসে এ কার্যনির্বাহী কমিটির সভা অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী কমিটির সভা শেষে আসন্ন কার্পাসডাঙ্গা ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১৬ জন চেয়ারম্যান প্রার্থী আবেদনপত্র জমা দেন। যাঁরা আবেদন জমা দেন, তাঁরা হলেন- কার্পাসডাঙ্গা ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য খলিলুর রহমান ভুট্ট, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি সহিদুল হক, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শিক্ষক শফিকউর রহমান, সহসভাপতি আব্দুল করিম, সাধারণ সম্পাদক নজির আহম্মেদ, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক জাহিদুর রহমান মুকুল, যুব ও ক্রীড়া সম্পাদক সাইফুল ইসলাম, আওয়ামী লীগ নেতা শহিদুল সর্দ্দার, শওকত আলী, নাসির উদ্দিন, লিয়াকত আলী, শিক্ষক আলাল উদ্দিন, ফকির শেখ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুজ্জামান রানা ও সাধারন সম্পাদক সানাউল কবির শিরিন। কার্যনির্বাহী কমিটির সভা ও আবেদনপত্র জমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামী লীগ নেতা আ. কাদের বিশ্বাস, মোখলেসুর রহমান, রিপন, আব্দুস সবুর বিশ্বাস, ইউনিয়ন যুবলীগ সেক্রেটারি মোস্তাফিজুর রহমান কচি, যুবলীগ নেতা মেহেদি হাসান, শরীফ রতন, সাংবাদিক শেখ সালাউদ্দীন প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন