শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

হিজলগাড়ী প্রেসক্লাবের ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন

  • আপলোড তারিখঃ ০১-১০-২০২১ ইং
হিজলগাড়ী প্রেসক্লাবের ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন

হিজলগাড়ী প্রেসক্লাবের ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন আরিফ হাসান সভাপতি ও লাবলু সম্পাদক সমীকরন প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদরের হিজলগাড়ী প্রেসক্লাবের ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়েছে। দৈনিক সময়ের সমীকরণ-এর হিজলগাড়ী প্রতিনিধি আরিফ হাসানকে সভাপতি ও দৈনিক মাথাভাঙ্গার গড়াইটুপি প্রতিনিধি মো. লাবলুকে সাধারণ সম্পাদক করে এ কমিটি গঠন করা হয়। গতকাল শুক্রবার বিকেল চারটায় হিজলগাড়ী প্রেসক্লাব কার্যালয়ে নতুন এই কমিটির নাম ঘোষণা করেন প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য শামীম হোসেন মিজি। কমিটি গঠনের পূর্বে সাধারণ সভায় প্রেসক্লাব সভাপতি আরিফ হাসানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সেলিম রেজা বিগত দুই বছরে প্রেসক্লাবের যাবতীয় আয়-ব্যয় ও অন্যান্য হিসাব পেশ করেন। আলোচনা সভায় সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ অপূর্ব তাঁর আলোচনায় কমিটির মেয়াদ পূর্ণ হওয়ায় নতুন কমিটি গঠনের জন্য প্রস্তাব রাখেন। আলোচনা শেষে সভাপতি ও সাধারণ সম্পাদক উপদেষ্টা মণ্ডলীর হাতে ক্ষমতা হস্তান্তর করেন। এরপর তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা মণ্ডলী তৎক্ষণিক নতুন কমিটি গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেন। এসময় সর্বসম্মতিক্রমে আরিফ হাসানকে পুনরায় সভাপতি ও মো. লাবলুকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়। কমিটির অন্যরা হলেন- সহসভাপতি সেলিম রেজা (দৈনিক নবচিত্র), যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সামাদ অপূর্ব (দৈনিক আকাশখবর), সাংগঠনিক সম্পাদক এম এ আর নয়ন (দৈনিক আজকের বসুন্ধরা), অর্থ সম্পাদক মাহফুজ হোসেন (দৈনিক পশ্চিমাঞ্চল), দপ্তর সম্পাদক ডা. হারুন (ভোরের সকাল), প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জনি (আকাশ খবর), পাঠাগার সম্পাদক শাহীন সরকার (দৈনিক চিত্রা), ক্রীড়া সম্পাদক ইসরাফিল আলম নীরব (বাংলার কথা), কার্যকরী সদস্য হিসেবে হাফিজুর রহমান (দৈনিক এই আমার দেশ), মো. সম্রাট হোসেন (জয় নিউজ সেভেন), মো. শাওন হুসাইন (সকালের সময়), সাইফুল ইসলাম (ফেস দ্য পিপ্স), এছাড়াও সাধারণ সদস্য হিসেবে আব্দুর রহমান, হাসান জামিল ও নিশান আহম্মেদ। আগামী দুই বছর এ কমিটি দায়িত্ব পালন করবে। এছাড়াও তিন সদস্যবিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটিতে আছেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য জহুরুল ইসলাম, হিজলগাড়ী বাজার কমিটির সাবেক সভাপতি মীর মফিজ উদ্দিন ও সমাজসেবক শামীম হোসেন মিজি। এদিকে, হিজলগাড়ী প্রেসক্লাবের নতুন কমিটির সকলকে শুভেচ্ছা জানিয়েছেন দৈনিক সময়ের সমীকরণ-এর প্রধান সম্পাদক নাজমুল হক স্বপন, বার্তা সম্পাদক হুসাইন মালিক, দৈনিক এই আমার দেশ পত্রিকার উপদেষ্টা সম্পাদক জে অলোক চৌধুরী, সম্পাদক আলী কদর পলাশ, দৈনিক পশ্চিমাঞ্চলের সম্পাদক প্রবীণ সাংবাদিক আজাদ মালিতা, দৈনিক আকাশ খবরের সম্পাদক জান্নাতুল আওলিয়া নিশি, বার্তা সম্পাদক জিসান আহম্মেদ, দর্শনা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হারুন রাজু, দর্শনা সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক এস এম ওসমান, এশিয়ান টিভির জেলা প্রতিনিধি আজাদ হোসেন, দৈনিক নবচিত্রের সম্পাদক শহিদুল ইসলাম, দর্শনা থানার অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর, বেগমপুর ইউপি চেয়ারম্যান আলী হোসেন জোয়ার্দ্দার, শংকরচন্দ্র ইউপি সচিব আশাবুল হক মাছুদ, তিতুদহ ইউনিয়ন পরিষদের সচিব জিয়াউর রহমানসহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সুশীল সমাজের নেতৃবৃন্দ।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত