চুয়াডাঙ্গায় যুব মহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত আনিছ বিশ্বাস: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডে জেলা যুব মহিলা লীগের উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল চারটায় চুয়াডাঙ্গা পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের রেলপাড়া ও বাগানপাড়ায় এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। উঠান বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সভাপতি আফরোজা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক মোছা. গিনি ইসলাম। এছাড়া আরও উপস্থিত ছিলেন জেলা যুব মহিলা লীগ নেত্রী মোছা. জাহানারা বেগম, মোছা. চিনি খাতুন, ৫ নম্বর ওয়ার্ড যুব মহিলা লীগ নেত্রী মোছা. চম্পা খাতুন, মোছা. শিমা খাতুন, মোছা. রহিমা বেগম এবং ওয়ার্ড যুব মহিলা লীগসহ স্থানীয় এলাকাবাসী। উঠান বৈঠকে উপস্থিত মহিলাদের বিভিন্ন অভাব অভিযোগ ও কষ্টের কথা মনযোগসহকারে বৈঠকের প্রধান অতিথি শোনেন। তিনি সবাইকে আশ্বস্ত করে বলেন, ‘যতটুকু সম্ভব আমি আপনাদের সমস্যার সমাধানের আপ্রাণ চেষ্টা করব।’ প্রধান অতিথির বক্তব্যে আফরোজা পারভিন বলেন, ‘আমাদের দেশ পিছিয়ে নেই। আমাদের দেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীর ক্ষমতায়নকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন। তিনি বিভিন্ন সময়ে নারীদের এগিয়ে নিয়ে যেতে বিভিন্ন উদ্যোগ গ্রহণ করেছেন। নারীদের অর্থনৈতিক উন্নয়ন ও তা বাস্তবায়নে অবশ্যই নারী-পুরুষ সবাইকে একযোগে কাজ করতে হবে। নারী শিক্ষার হার বাড়ানো, তাদেরকে বিভিন্ন সম্মানজনক পেশায় নিয়োগ করা, রাজনীতি ও ব্যবসায় নিযুক্ত হতে উৎসাহিত করা। আজ প্রধানমন্ত্রীর হাত ধরে নারীরা এগিয়ে যাচ্ছে। এ প্রান্তিক নারীরাও যাতে পিছিয়ে না থেকে সে জন্য সবাইকে এগিয়ে আসতে হবে।’
সমীকরণ প্রতিবেদন