আন্দুলবাড়ীয়ায় ফ্রি কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন প্রতিবেদক, আন্দুলবাড়ীয়া: জীবননগর উপজেলার স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন নির্ভীক ফাউন্ডেশনের উদ্যোগে তিন মাসব্যাপী উন্মুক্ত ফ্রি বেসিক কম্পিউটার প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। নির্ভীক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা তরুণ কবি নাঈমুর রহমান খান এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করেন। গতকাল শুক্রবার সকাল ৯টায় আন্দুলবাড়ীয়া বাজারের সরকার প্লাজার দ্বিতীয় তলায় অবস্থিত মেসার্স খান কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য দেন নির্ভীক ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ও আন্দুলবাড়ীয়া সাহিত্য পরিষদের সভাপতি আশরাফুন নাহার শোভা ও নির্ভীক ফাউন্ডেশনের উপদেষ্টা মণ্ডলীর সদস্য বাবু নারায়ণ ভৌমিক। অনুষ্ঠান পরিচালনা করেন খান কম্পিউটার অ্যান্ড ট্রেনিং সেন্টারের পরিচালক ফজলুর রহমান খান। এসময় উপস্থিত ছিলেন নির্ভীক ফসউন্ডেশনের সদস্য মুশফিকুর রহমান সাজিম, ইকরাম হোসাইন, ওয়ালিদ হাসান ইমু, পারভেজ মিয়া, উসমান গণি, মোল্লা মাহিদুল ইসলাম, অন্তরা, সোনিয়া প্রমুখ।
সমীকরণ প্রতিবেদন