আয়ুর্বেদিক মেডিকেলের প্রভাষক হলেন চুয়াডাঙ্গার সন্তান ডা. মোখলেছুর রহমান মুহিন নিজস্ব প্রতিবেদক: জাতীয় মেধা তালিকায় প্রথম হয়ে চুয়াডাঙ্গার কৃতী সন্তান ডা. মো. মোখলেছুর রহমান মুহিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীভুক্ত সরকারি ইউনানী ও আয়ুর্বেদিক মেডিকেল কলেজে প্রভাষক হিসেবে নিয়োগ পেয়েছেন। সরকারের স্বাস্থ্য মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের ৪র্থ স্বাস্থ্য, জনসংখ্যা ও পুষ্টি সেক্টর কর্মসূচির আওয়াধীন অল্টারনেটিভ মেডিকেল কেয়ারে এ নিয়োগ দেওয়া হয়। স্বাস্থ্য অধিদপ্তরের ওয়েবসাইটে দেওয়া ফলাফল অনুযায়ী মেধাতালিকায় ১ম স্থান অধিকার করেছেন ডা. এম আর মুহিন। ডা. এম আর মুহিন চুয়াডাঙ্গা শেখপাড়ার বিশিষ্ট ব্যবসায়ী কোয়ালিটি রাইস হাউজের স্বত্ত্বাধিকারী আজিম উদ্দীন এবং লতিফা বেগমের সন্তান। অদম্য মেধাবী মুহিন অষ্টম শ্রেণিতে বৃত্তিসহ ভি. জে সরকারি উচ্চবিদ্যালয় থেকে এসএসসি ও চুয়াডাঙ্গা সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে সরকারি আয়ুর্বেদিক মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে বি.ইউ.এম.এস ডিগ্রি অর্জন করেন। বর্তমানে তিনি ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন ও রিসার্চ ইনস্টিউটে জনস্বাস্থ্য বিষয়ে থিসিস করছেন। আইসিডিডিআরবিতে কর্মজীবন শুরু করলেও তুহিন হামদর্দে মেডিকেল অফিসার হিসেবে এবং সর্বশেষ সরকারের পরিবেশ অডিট বিভাগে কাজ করছেন। ৩৮তম বিসিএস ভাইভাতে তিনি উত্তীর্ণ হয়েছেন। এর আগে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় তিনি চুয়াডাঙ্গা জেলাতেও প্রথম হয়েছিলেন। মুহিনের পিতা-মাতা তাঁর জন্য সকলের নিকট দোয়া চেয়েছেন।
সমীকরণ প্রতিবেদন