শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা

চুয়াডাঙ্গা ও আলমডাঙ্গায় স্বেচ্ছাসেবক দলের নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা এবং পৌর শাখার নবগঠিত স্বেচ্ছাসবক দলের আহ্বায়ক কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে চুয়াডাঙ্গা জেলা বিএনপি। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে তাঁদেরকে এ ফুলেল শুভেচ্ছা জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্তিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম মনি। প্রধান বক্তা ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. শফিকুল ইসলাম পিটু। বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আবু বক্কর সিদ্দিক আবু। এসময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সহসভাপতি খাইরুল ইসলাম, যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক ইয়াছিন হাসান কাকন, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজীব খান, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি হাফিজুর রহমান মুক্ত, শামসুল হক ঝণ্টু, জেলা যুবদলের অর্থ সম্পাদক মো. মমিনুর রহমান মমিন, গ্রামবিষয়ক সম্পাদক ইকরামুল হক ইকরা, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক এম এইস, মোস্তফা, সদস্যসচিব মহলদার ইমরান রিণ্টু, নবগঠিত কমিটির চুয়াডাঙ্গা সদর উপজেলার আহ্বায়ক এম এস হাসান, যুগ্ম আহ্বায়ক বিল্লাল, পৌর আহ্বায়ক রুবের হাসান, যুগ্ম আহ্বায়ক আব্দুল সামাদ, মহাসিন আলী, আলমডাঙ্গা উপজেলার আহ্বায়ক ইমদাদ হোসেন, যুগ্ম আহ্বায়ক, মামুন, সদস্যসচিব মো. খালেদ সালেহিন রাজু, পৌর আহ্বায়ক কামরুল হাসান হিমেল ও সদস্য জাকারিয়া ইসলাম শান্ত।



কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত