শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২১ ইং
জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা
ভ্রাম্যমাণ প্রতিবেদক, আলমডাঙ্গা: সদ্য ঘোষিত জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল আলমডাঙ্গা উপজেলা ও পৌর শাখার আহ্বায়ক কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার বিকেল চারটায় আলমডাঙ্গা রেলওয়ে স্টেশনের নিকট এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন সদ্য ঘোষিত আলমডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইমদাদ হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা বিএনপির সহসভাপতি আ. জব্বার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সভাপতি। এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌর বিএনপির সাধারণ সম্পাদক আজিজুর রহমান পিন্টু, আক্তার জদ্দার, বিএনপি নেতা জিল্লুর রহমান ওল্টু, বিএনপি নেতা তবারক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা উপজেলা যুবদলের আহ্বায়ক খাইরুল আলম, উপজেলা যুবদলের সদস্যসচিব রফিকুল ইসলাম, জেলা যুবদলের সহসাংগঠনিক সম্পাদক মখলেচুর রহমান মুকুল, আলমডাঙ্গা পৌর যুবদলের সদস্যসচিব সাইফুদ্দিন আহম্মেদ কনক, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্যসচিব খালেদ সালেহীন রাজু, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হিমেল বিশ্বাস, সদস্যসচিব জাকারিয়া ইসলাম সান্ত, পৌর ছাত্রদলের সদস্যসচিব মাহমুদুল হক তন্ময় প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত