শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গার প্রতি আত্মার টান থেকেই যাবে

  • আপলোড তারিখঃ ৩০-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গার প্রতি আত্মার টান থেকেই যাবে
শঙ্করচন্দ্রে সংবর্ধনা গ্রহণকালে বিদায়ী সদর ইউএনও সাদিকুর রহমান আরিফ হাসান, হিজলগাড়ী: চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোহাম্মদ সাদিকুর রহমানকে বদলিজনিত বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল বুধবার বেলা দুইটায় চুয়াডাঙ্গা সদরের শঙ্করচন্দ্র ইউনিয়ন পরিষদের হলরুমে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়। শঙ্করচন্দ্র ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহমানের সভাপত্বিতে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ সাদিকুর রহমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী অফিসার হিসেবে যোগদানের আগে আমি মাগুরাতে উপজেলা নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করি। চাকরিতে যোগদান করে আরও কিছু জেলাতে বিভিন্ন পদে চাকরি করার সুযোগ হয়েছে। তবে চুয়াডাঙ্গা জেলাতে কাজ করতে পারার সময়টা আমার চাকরি জীবনের সেরা প্রাপ্তি। চুয়াডাঙ্গা সদর উপজেলাবাসীদের একজন হয়ে তাদের সেবা দেওয়ার চেষ্টা করেছি। সদরের ৮টি ইউনিয়নের চেয়ারম্যান, সচিব ও ইউপি সদস্যদের পূর্ণ সহযোগিতায় আমার ওপর সরকার কর্তৃক প্রদত্ত যথাযথভাবে পালনের চেষ্টা করেছি। চাকরি সূত্রে যেখানেই যায়, চুয়াডাঙ্গার প্রতি আমার আত্মার টান থেকেই যাবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বেগমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আলী হোসেন, আলুকদিয়া ইউপি চেয়ারম্যান ইসলাম উদ্দীন, কুতুবপুর ইউপি চেয়ারম্যান আলী আহাম্মেদ হাসানুজ্জামান (মানিক), গড়াইটুপি ইউপি চেয়ারম্যান শফিকুর রহমান ও তিতুদহ ইউনিয়ন পরিষদের প্রশাসক আব্দুল হান্নান। এছাড়াও তিতুদহ ইউনিয়নের সচিব জিয়াউর রহমান, বেগমপুর ইউপি সচিব ফয়জুর রহমান, পদ্মবিলা ইউপি সচিব শাহাজাহান আলীসহ চুয়াডাঙ্গা সদর উপজেলার ৮টি ইউনিয়নের সচিব ও ইউপি সদস্যবৃন্দ। পুরো অনুষ্ঠানটি পরিচালনা করেন শঙ্করচন্দ্র ইউপি সচিব আশাবুল হক মাছুদ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত