রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় নতুন করে তিনজন আক্রান্ত

  • আপলোড তারিখঃ ২৯-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গায় নতুন করে তিনজন আক্রান্ত
সারা দেশে ৩১ জনের প্রাণহানি, শনাক্ত ১ হাজার ৩১০ নিজস্ব প্রতিবেদক: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। যা আগের দিনের তুলনায় বেশি। গতকাল একই সময়ে দেশে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ১ হাজার ৩১০ জনের শরীরে। এদিকে, গতকাল চুয়াডাঙ্গায় নতুন করে তিনজন করোনা আক্রান্ত হয়েছে। এসময় করোনা আক্রান্ত বা উপসর্গে নিয়েও কারও মৃত্যু হয়নি। চুয়াডাঙ্গা: আক্রান্ত ও মৃত্যু শুণ্য একটি দিনের পর চুয়াডাঙ্গায় নতুন করে তিনজনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এসময় জেলায় নতুন কেউ আক্রান্ত বা উপসর্গ নিয়ে মারা যায়নি। গতকাল রাত সাড়ে নয়টায় জেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে। জানা যায়, গতকাল জেলা স্বাস্থ্য বিভাগ করোনা পরীক্ষার ৬১টি নমুনার ফলাফল প্রকাশ করে। এর মধ্যে তিনটি নমুনাতেও করোনা শনাক্ত হয়েচে। বাকী ৫৮টি নমুনার ফলাফল নেগেটিভ এসেছে। নমুনা পরীক্ষার বিচনায় শনাক্তের হার ৪.৯১ শতাংশ। এখন পর্যন্ত জেলায় মোট করোনা শনাক্ত হয়েছে ৬ হাজার ৮৮০ জন। গতকাল জেলায় করোনা আক্রান্ত থেকে নতুন কেউ সুস্থ হয়নি। এখন পর্যন্ত জেলায় মোট সুস্থ হয়েছেন ৬ হাজার ৫৪৫ জন। এছাড়াও চুয়াডাঙ্গায় জেলা স্বাস্থ্য বিভাগের ৮৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। এর মধ্যে নতুন আক্রান্ত একজন ব্যাতীত প্রত্যেকেই সুস্থ হয়েছে কর্মক্ষেত্রে যোগদান করেছেন। চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সর্বশেষ তথ্যানুযায়ী জেলা থেকে এ পর্যন্ত মোট নমুনা সংগ্রহ ২৭ হাজার ৭৮২টি, প্রাপ্ত ফলাফল ২৯ হাজার ২৫৮টি (পিসিআর ও র‌্যাপিড অ্যান্টিজেন), পজিটিভ ৬ হাজার ৮৮০ জন। জেলায় বর্তমানে ১২৬ জন হোম আইসোলেশন ও হাসপাতাল আইসোলেশনে রয়েছে। এর মধ্যে হোম আইসোলেশনে আছে ১২৩ জন ও হাসপাতাল আইসোলেশনে ৩ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ২০৯ জনের। এর মধ্যে জেলায় করোনা আক্রান্ত হয়ে জেলার হোম ও প্রাতিষ্ঠানিক আইসোলেশনে মৃত্যু হয়েছে ১৮৯ জনের। এছাড়া চুয়াডাঙ্গায় আক্রান্ত অন্য ২০ জনের মৃত্যু হয়েছে জেলার বাইরে। সারা দেশ: সারা দেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩১ জনের মৃত্যু হয়েছে। আগেরদিন মৃত্যু হয়েছিলো ২৫ জনের। নতুন ৩১ জনসহ দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৭ হাজার ৪৭০ জনে। এর আগে গত রবিবার চার মাসের মধ্যে সর্বনিম্ন ২১ জনের মৃত্যু হয়েছিলো। একই সময় নতুন করে শনাক্ত হয়েছেন ১ হাজার ৩১০ জন। গতকাল মঙ্গলবার স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাভাইরাসের নিয়মিত বুলেটিনে এ তথ্য জানানো হয়। সেখানে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২৯ হাজার ১৮৬ জনের নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ৪ দশমিক ৪৯ শতাংশ। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লাখ ৫৩ হাজার ৮৭৩ জনে। এছাড়া নতুন করে সুস্থ হয়েছেন ১ হাজার ১৯৫ জন। এ নিয়ে সুস্থ হয়ে ওঠা রোগীর সংখ্যা ১৫ লাখ ১৩ হাজার ৮৭৬ জন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা যায়, মারা যাওয়া ৩১ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে ৫ জন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে ৭ জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ৫ জন, ৫১ থেকে ৬০ বছরের মধ্যে ৮ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে তিনজন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে একজন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে একজন ও ১১ থেকে ২০ বছরের মধ্যে একজন রয়েছে। মারা যাওয়াদের মধ্যে ১৭ জন পুরুষ ও ১৪ জন নারী। এদের মধ্যে সবাই হাসপাতালে মারা গেছেন। একই সময়ে বিভাগওয়ারী পরিসংখ্যান অনুযায়ী, ঢাকা বিভাগে সর্বোচ্চ ১৩ জন, চট্টগ্রাম বিভাগে ৫ জন, রাজশাহী বিভাগে দুইজন, খুলনা বিভাগে পাঁচজন, বরিশালে দুইজন, রংপুর বিভাগে দুইজন ও ময়মনসিংহ বিভাগে দুইজন মারা গেছেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত