আলমডাঙ্গার বাঁশবাড়িয়ায় কৃষকের পাটখড়ি গাদায় আগুন দেওয়ার অভিযোগ
- আপলোড তারিখঃ
২৮-০৯-২০২১
ইং
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার বাঁশবাড়িয়ায় পূর্ব শত্রুতার জের ধরে কৃষকের পাটখড়ি গাদায় আগুণ দেওয়ার অভিযোগ উঠেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, আলমডাঙ্গা উপজেলার ভাঙবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়িয়া গ্রামের মৃত আকবর আলীর ছেলে হাদেম আলী মণ্ডল ও মৃত সাহাজান আলী মণ্ডলের ছেলে আমজাদ হোসেনের সাড়ে চার বিঘা জমির দুই গাদা পাটখড়ি একটি নিম গাছ তিনটি মেহেগুনী গাছ ও ঝাল খেতে আগুন দিয়েছে।
এ বিষয়ে ক্ষতিগ্রস্ত কৃষক হাতেম আলী বলেন, ‘গত দুই সহপ্তহ আগে আমাদের গ্রামের ভাঙবাড়িয়া ইউপি চেয়ারম্যান পদপ্রার্থী নাহিদ হাসনাত সোহাগে কর্মী সমাবেশ অনুষ্ঠানে আমি বক্তব্যে আমাদের ইউনিয়নের রানিং (চলামান) চেয়ারম্যান কাওসার আহমদ বাবলুর বিপক্ষে কথা বলেছিলাম। তারই জের ধরে কাওসার আহমদ বাবলু চেয়ারম্যান তার লোকজন দিয়ে আমার ও সাহাজান আলীর ছেলে আমজাদ হোসেন পাটখড়ি, নিমগাছ, মেহেগুণী গাছ ও ঝালখেত আগুণ দিয়ে পুড়িয়ে দিয়েছে, এতে আমাদের দুজনের দুই লাখ টাকার অধিক ক্ষয়-ক্ষতি হয়েছে।’
এ বিষয়ে আমি বাদী হয়ে গতকাল রোববার গ্রামের মৃত ফয়েজ উদ্দীনের ছেলে শিবাদ আলী, মৃত হাউস আলীর ছেলে আলম আলী, জনাব আলীর ছেলে জহুরুল হক, মসলেম আলীর ছেলে জুলফিকার আলী আয়ুব হোসেনের ছেলে ফেলা মণ্ডল ও সেণ্টু হোসেনের ছেলে কামরুর হক মোট ছয়জনের নামে আলমডাঙ্গা থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।
কমেন্ট বক্স