রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গায় স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গা সদর উপজেলার পদ্মবিলা, মাখালডাঙ্গা ও শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা কলেজ রোডের বিশ্বাস টাওয়ারে এ সভা অনুষ্ঠিত হয়। সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের আহ্বায়ক জুয়েল রানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহভাপতি আসাদুল হক বিশ্বাস। চুয়াডাঙ্গা সদর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ও চুয়াডাঙ্গা পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মাফিজুর রহমান মাফির পরিচালনায় এ প্রস্তুতিমূলক সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা কৃষক লীগের সহসভাপতি আক্তারুজ্জামান, সলিল মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক সুলতান মাহমুদ দীপন, আইনবিষয়ক সম্পাদক আব্দুল খালেক, জেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক মতিয়ার রহমান মতি, পদ্মবিলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বজুলর রহমান, সদর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক ইমরান আহমেদ, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. জানিফ, শঙ্করচন্দ্র ইউনিয়ন যুবলীগ সভাপতি আশা, সদর থানা স্বেচ্ছাসেবক লীগ সদস্য মানিক, শিকদার, সেলিম, শাহিন প্রমুখ। মতবিনিময় সভায় সিদ্ধান্ত হয় আগামী বুধবার চুয়াডাঙ্গা সদরের ডিঙ্গেদহে পদ্মবিলা, মাখালডাঙ্গা ও শঙ্করচন্দ্র ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। ওই সম্মেলন স্বাস্থ্যবিধি মেনে আড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে সম্পন্ন করার জন্য নেতা-কর্মীদের আহ্বান জানানো হয়। পরে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজাদুল ইসলাম আজাদের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল করা হয়। এসময় জেলা আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, স্বেচ্ছাসেবক লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত