রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০২১ ইং
মুজিবনগর স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করলেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ
প্রতিবেদক, মেহেরপুর: বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ মুজিবনগর স্মৃতিসৌধে প্ষ্পুস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন। মেহেরপুর সার্কিট হাউজ থেকে রওনা হয়ে গতকাল রোববার দুপুর ১২টার দিকে বাংলাদেশ যুব মহিলা লীগ কেন্দ্রীয় কমিটির সভাপতি নাজমা আক্তারের নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত বাংলাদেশের প্রথম সরকারের শপথ ভূমি বাংলাদেশের অস্থায়ী রাজধানী ঐতিহাসিক মুজিবনগর স্মৃতিসৌধে মুক্তিযুদ্ধসহ সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে প্ষ্পুস্তবক অর্পণ করেন। পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও ১ মিনিট নীরবতা পালন করা হয়। এসময় উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রীর পত্নী ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সদস্য সৈয়দা মোনালিসা ইসলাম, কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহসভাপতি শিরিনা নাহার লিপি, আশরাফুন্নেছা পারুল, যুগ্ম সাধারণ সম্পাদক জেদ্দা পারভিন রিমি, সাংগঠনিক সম্পাদক শারমিন সুলতানা শরমী, শারমিন সুলতানা লিলি, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদিকা শামীম আরা জামান নিগার, তথ্য ও গবেষণা সম্পাদিকা তানিয়া হক শোভা, যশোর জেলা যুব মহিলা লীগের সভাপতি মঞ্জুন্নাহার নাজনীন সোনালী, মেহেরপুর জেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক রুতশোভা মণ্ডল, মেহেরপুর সদর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী রোক্সানা কামাল রুনু, মুজিবনগর উপজেলা যুব মহিলা লীগের সভানেত্রী তকলিমা খাতুন, সাধারণ সম্পাদক তহমিনা খাতুনসহ মুজিবনগর উপজেলার বিভিন্ন ইউনিটের যুব মহিলা লীগের নেতা-কর্মীবৃন্দ। প্ষ্পুস্তবক অর্পন শেষে নেতৃবৃন্দ বেলা তিনটায় চুয়াডাঙ্গা জেলা যুব মহিলা লীগের সম্মেলনে যোগদানের উদ্দেশে মুজিবনগর ত্যাগ করেন। উল্লেখ্য, যে গত শনিবার মেহেরপুর জেলা যুব মহিলা লীগের কর্মীসভা উপলক্ষে গত শুক্রবার সন্ধ্যায় কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ মেহেরপুরে আগমন করেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত