চুয়াডাঙ্গায় প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের স্মারকলিপি প্রদান
- আপলোড তারিখঃ
২৭-০৯-২০২১
ইং
চুয়াডাঙ্গায় পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের প্রতিবাদে স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ। গতকাল রোববার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক, পুলিশ সুপার ও সদর থানার অফিসার ইনচার্জ (ওসি)-এর কাছে এ স্মারকলিপি দেন তাঁরা।
বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি ডা. মার্টিন হীরক চৌধুরী ও সাধারণ সম্পাদক জয়ন্ত কুমার সিংহ রায় স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়েছে, প্রতিমা ভাঙচুরের ঘটনা দুঃজনক। এতে শারদীয় দুর্গা উৎসব শান্তিপূর্ণভাবে পালন করার ক্ষেত্রে শঙ্কা তৈরি হয়েছে। প্রতিমাসমূহের নিরাপত্তা নিশ্চিত করা, বাধা-বিপত্তি ও ধ্বংসাত্মক কার্যকলাপ প্রতিরোধে সংশ্লিষ্ট বিভাগ/সংস্থাকে দায়িত্ব দেওয়া, পূজা মণ্ডপে সরকারি সহায়তা প্রদান করতে হবে। এছাড়াও ওই স্মারকলিপিতে দৌলাতদিয়াড় দক্ষিণপাড়া পূজা মণ্ডপে ভাঙচুর করা ব্যক্তি/ব্যক্তিবর্গকে চিহ্নিত করে তাঁদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ চুয়াডাঙ্গা জেলা কমিটির সভাপতি মণ্ডলির সদস্য অমরদ্বীপ আগরওয়ালা, সদর উপজেলা সভাপতি গোবিন্দ চন্দ্র বিশ্বাস, সাধারণ সম্পাদক হেমন্ত কুমার সিংহ রায়, পৌর কমিটির সাধারণ সম্পাদক রাজেশ পাল, দৌলতদিয়াড় দক্ষিণপাড়া মন্দির কমিটির সভাপতি সজ্ঞিত সাধু খা, সাধারণ সম্পাদক মিলন সাহা প্রমুখ। -বিজ্ঞপ্তি
কমেন্ট বক্স