এসপি জাহিদের মধ্যস্থতায় ভাঙা সংসার জোড়া লাগল দম্পতির
- আপলোড তারিখঃ
২৭-০৯-২০২১
ইং
সমীকরণ প্রতিবেদন:
চুয়াডাঙ্গার পুলিশ সুপার জাহিদুল ইসলাম জাহিদের মধ্যস্থতায় ভাঙা সংসার জোড়া লাগল এক দম্পত্তির। জানা যায়, চুয়াডাঙ্গা পৌর এলাকার রোকেয়া বেগমের (৪৩) সাথে একই এলাকার মৃত বদর উদ্দিন সর্দ্দারের ছেলে ইলিয়াস হোসেনের (৫০) ২৫ বছর আগে ইসলামী শরিয়া মোতাবেক বিবাহ হয়। তাদের সংসার জীবনে ৩টি পুত্রসন্তান রয়েছে, যারা প্রতেকে স্বাবলম্বী। ইলিয়াস হোসেন হিজলগাড়ী বাজারে নিউ ভ্যানিলা বিস্কুট ফ্যাক্টরিতে কাজ করাকালীন গত ৫-৬ মাস পূর্বে সেখানে কর্মরত একজন নারীর সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে সেখানে বসবাস শুরু করেন। ফলে তাদের ২৫ বছরের সুখের সংসারে অশান্তি এমন আকার ধারণ করে যে ডিভোর্সের পর্যায়ে রূপ নেয়।
এ অবস্থায় মোছা. রোকেয়া বেগম অসহায়, নিরুপায় হয়ে পুলিশ সুপার চুয়াডাঙ্গার নিকট হারানো সংসার ফিরে পাওয়ার আশায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। পুলিশ সুপার অভিযোগটি তাঁর কার্যালয়ে অবস্থিত `উইমেন সাপোর্ট সেন্টার`-এ কর্মরত অফিসারকে দায়িত্ব দেন। পুলিশ সুপার চুয়াডাঙ্গার নির্দেশে উইমেন সাপোর্ট সেন্টার ও হিজলগাড়ী পুলিশ ক্যাম্পের ইনচার্জ উভয় পক্ষকে হিজলগাড়ী পুলিশ ক্যাম্পে হাজির করেন। পুলিশ সুপারের দিকনির্দেশনায় হিজলগাড়ী পুলিশ ক্যাম্পে ইনচার্জ এসআই (নি./ তাপস সরকার ও এএসআই (নিঃ)/ ছবেদ আলী উভয়কে বুঝালে তারা পুনরায় সংসার করতে সম্মত হয়। পুলিশ সুপার, চুয়াডাঙ্গার হস্তক্ষেপে রোকেয়া বেগম ফিরে পেল তার সুখের সংসার।
কমেন্ট বক্স