রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মুমূর্ষু রোগীদের ট্রেনে ওঠা-নামার সুবিধার্তে আলমডাঙ্গা রেল স্টেশনে হুইল চেয়ার প্রদান

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০২১ ইং
মুমূর্ষু রোগীদের ট্রেনে ওঠা-নামার সুবিধার্তে আলমডাঙ্গা রেল স্টেশনে হুইল চেয়ার প্রদান
আলমডাঙ্গা অফিস: আলমডাঙ্গা রেল স্টেশনে মুমূর্ষু রোগীদের ট্রেনে ওঠা-নামার সুবিধার্তে হুইল চেয়ার প্রদান করা হয়েছে। গতকাল রোববার সকাল ১০টায় উপজেলা বিএনপির সভাপতি বিশিষ্ট সমাজসেবক শহিদুল কাউনাইন টিলু ও তাঁর পুত্র কাইসুল কাউনাইন রুবেল হুইল চেয়ার প্রদান করেন। হুইল চেয়ার প্রদানকালে উপস্থিত ছিলেন সহকারী স্টেশন মাস্টার শহিদুল ইসলাম টোকন, সাবেক কাউন্সিলর ফারুক হোসেন, যুবদল নেতা সাগর, লেবার সর্দ্দার হায়দার আলী প্রমুখ। আলমডাঙ্গা রেল স্টেশনে হুইল চেয়ার প্রদানকালে শহিদুল কাউনাইন টিলু বলেন, আলমডাঙ্গা রেল স্টেশন থেকে ট্রেনে করে প্রতিনিয়ত দেশের বিভিন্ন স্থানে রোগী নিয়ে ডাক্তারের কাছে যায় মানুষ। শুধু আলমডাঙ্গার মানুষ একা যায় না, এই স্টেশন থেকে গাংনী, হরিণাকুণ্ডু ও কুষ্টিয়া মিরপুর উপজেলার বেশ কয়েকটি গ্রামের মানুষ তাদের পরিবারের সদস্য, আত্মীয়-স্বজনদের নিয়ে ঢাকা, রাজশাহী, খুলনায় ডাক্তার দেখাতে যায়। তাদেরকে আলমডাঙ্গা স্টেশনে নিয়ে আসার পর নিচ থেকে স্টেশনের ওপরে তুলে অনেক কষ্ট সহ্য করতে হয়। তাদের সুবিধার্তে একটি হুইল চেয়ার স্টেশন মাস্টারের হাতে তুলে দেন। এটা সেবামূলক কাজে ব্যবহার হবে। এই স্টেশনে যারা লেবার আছে, তারা হুইল চেয়ারে রোগী তুলতে সাহায্য করবে। সমাজ অনেক বৃত্তবান মানুষ আছেন, যারা ইচ্ছে করলেই এসব উদ্যোগ নিতে পারেন। কিন্তু তা কেউ করতে চায় না।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত