রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন প্রভাষক টিপু সুলতান

  • আপলোড তারিখঃ ২৭-০৯-২০২১ ইং
এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি হলেন প্রভাষক টিপু সুলতান
আনিছ বিশ্বাস: চুয়াডাঙ্গা পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের এতিমখানা পাড়ায় অবস্থিত এম এ বারী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতির দায়িত্ব পেলেন নিগার সিদ্দিক ডিগ্রি কলেজের প্রভাষক মোহাম্মদ টিপু সুলতান। এ দায়িত্ব পাওয়ার পর তিনি চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এবং যুগ্ম সম্পাদক রিয়াজুল ইসলাম জোয়ার্দ্দার টোটনকে ফুলেল শুভেচ্ছা জানান। গতকাল রোববার রাত ৮টার দিকে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে তিনি উপস্থিত হয়ে এ ফুলেল শুভেচ্ছা জানান। এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হারুন-অর-রশিদ, সহকারী প্রধান শিক্ষক মো. মনিরুল ইসলাম, মো. রাশিদুল ইসলাম, মো. মজিবুল হক, মো. গোলাম মোস্তফা, মো. আসলাম উদ্দিন জোয়ার্দ্দার, মো. আব্দুর জব্বার, বিভা রানী বিশ্বাস, জান্নাতুল ফেরদৌস প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত