শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

ডাকাতি আতঙ্কে দর্শনাসহ পার্শ্ববর্তী এলাকায় গ্রাম পাহারা

  • আপলোড তারিখঃ ৩১-০৫-২০১৭ ইং
ডাকাতি আতঙ্কে দর্শনাসহ পার্শ্ববর্তী এলাকায় গ্রাম পাহারা
`20170530_231017` দর্শনা অফিস: বেশ কিছুদিন থেকে দর্শনা ও পার্শ্ববর্তী চুয়াডাঙ্গা সদরের বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ী, নেহালপুর, কুন্দিপুর, ডিহি কৃষ্ণপুর, কোটালি, শৈলমারী, উজলপুরসহ বিভিন্ন এলাকা সংঘটিত ডাকাতিতে আতঙ্কিত গ্রামবাসী নিজেদের জান-মাল- সম্ভ্রমের নিরাপত্তায় গ্রামে গ্রামে পাহারা দেওয়ার উদ্যোগ নিতে বাধ্য হচ্ছে। জানা গেছে, ডাকাতি আতঙ্কে চুয়াডাঙ্গার সদর উপজেলার বেগমপুর ইউনিয়নের হিজলগাড়ী, নেহালপুর, কুন্দিপুর, ডিহি কৃষ্ণপুর, কোটালি, শৈলমারী, উজলপুরসহ বিভিন্ন এলাকা ডাকাতি হওয়ায় এসকল গ্রামবাসীরা আতঙ্কিত হয়ে গ্রাম পাহারা দিতে কমিটি গঠন করেছে। একই আতঙ্কে দর্শনারও কয়েকটি ওয়ার্ডে প্রত্যেক বাড়ি থেকে একজন করে সদস্য নিয়ে এ পাহারাদার তালিকায় অর্ন্তভুক্ত করা হয়েছে। এরা প্রতিদিন রাত ১০টা থেকে ভোর ৪টা পর্যন্ত গ্রামের বিভিন্ন মোড়ে মোড়ে ১০ থেকে ১৫জন লাঠিসহ দেশীয় অস্ত্র নিয়ে পাহারা করছে। এছাড়া গ্রামবাসীর পক্ষ থেকে মাইকিং করে বলে দেওয়া হয়েছে রাতে গ্রামে কোন অপরিচিত মানুষকে দেখলে তাকে ধরে পুলিশকে খবর দেওয়ার জন্য। এ সকল গ্রাম পাহারাদার কমিটির সদস্যদের কাছ থেকে জানা যায় ডাকাত দলকে ধরতে পুলিশকে সহযোগিতা করার জন্য এ পদক্ষেপ হাতে নেয়া হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত