মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে আকুন্দবাড়িয়ায় ফেনসিডিল উদ্ধার
- আপলোড তারিখঃ
২৬-০৯-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গার দর্শনায় অভিযান চালিয়ে ফেনসিডিল উদ্ধার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সদস্যরা। গতকাল শনিবার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলার দর্শনার আকুন্দবাড়িয়া গ্রামে লাল বানুর বাড়িতে অভিযান চালিয়ে ৫৮পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। এসময় মাদক ব্যবসায়ী লাল বানু পালিয়ে যায়। পলাতক মাদক ব্যবসায়ী লালবানু আকুন্দবাড়িয়া গ্রামের ফার্মপাড়ার রনি মিয়ার স্ত্রী।
চুয়াডাঙ্গা জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. শরিয়তউল্লাহ জানান, দীর্ঘদিন ধরে লালবানু এলাকায় মাদক ব্যবসা করে আসছে। শনিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে ৫৮পিস ফেনসিডিল উদ্ধার করা হয়। লালবানুর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলাসহ তাকে দর্শনা থানায় সোপর্দ করা হয়েছে। মো. শরিয়তউল্লাহ আরও জানান, লালবানু একাধিক মাদক মামলার আসামী। অভিযানে অংশগ্রহণ করেন, চুয়াডাঙ্গা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল্লাহ আল মামুন, উপপরিদর্শক আবুল কালাম আজাদ ও সঙ্গীয় ফোর্স।
কমেন্ট বক্স