চুয়াডাঙ্গায় সাহিত্য আসর পদধ্বনির ১৪২৭তম সভা অনুষ্ঠিত
- আপলোড তারিখঃ
২৫-০৯-২০২১
ইং
নিজস্ব প্রতিবেদক:
চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাপ্তাহিক সাহিত্য আসর পদধ্বনি অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে চুয়াডাঙ্গা শহীদ আলাউল ইসলাম অ্যাসোসিয়েশন হলে শারীরিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি মেনে পদধ্বনি ১৪২৭তম আসর অনুষ্ঠিত হয়। এ সাহিত্য সভায় সভাপতিত্ব করেন চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সভাপতি কবি নজমুল হেলাল। চুয়াডাঙ্গা সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক নজির আহমেদ অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন।
কাজল মাহমুদের সঞ্চালনায় সরচিত লেখা পাঠ করেন আবু আফজাল সালেহ, ইব্রাহিম খলিল, আশিকুজ্জামান আসাদ, হারুন-অর রশিদ, হেলাল হোসেন জোয়ার্দ্দার, অমিতাভ মীর, সিদ্দিক আহমেদ, ডা. শাহার আলী, ডা. তোফাজ্জেল হোসেন, অধ্যক্ষ শাহজাহান আলী বিশ্বাস, এম এ হামিদ, শওকত আলী, মিজানুর রহমান, সহকারী অধ্যাপক আসিফ জাহান, প্রভাষক মতিউল হুদা ও সুমন ইকবাল।
চিরায়ত সাহিত্য থেকে কবিতা আবৃত্তি করেন অ্যাড. বজলুর রহমান। পঠিত লেখার ওপর আলোচনা করেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সহযোগী অধ্যাপক মুন্সি আবু সাইফ, অ্যাড. বজলুর রহমান, অ্যাড. হাটবোলিয়া স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক আসিফ জাহান ও প্রভাষক মতিউল হুদা।
কমেন্ট বক্স