রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে বিভিন্ন শ্রমিক নেতাদের মতবিনিময়

  • আপলোড তারিখঃ ২৫-০৯-২০২১ ইং
মেহেরপুরে জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেনের সাথে বিভিন্ন শ্রমিক নেতাদের মতবিনিময়
প্রতিবেদক, মেহেরপুর: মেহেরপুর জেলা শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে বিপ্লবী সংগঠনের উদ্যোগে জেলা মোটর শ্রমিক ইউনিয়ন, মেহেরপুর জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন, ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়ন, খোয়া ভাঙা মালিক সমিতি, ইজিবাইক মালিক-চালক সমিতির নেতৃবৃন্দর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেলে মেহেরপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়। মেহেরপুর জেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল হালিমের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ও মেহেরপুর জেলা আওয়ামী লীগের সভাপতি ফরহাদ হোসেন। মেহেরপুর শহর সমাজসেবা সমন্বয় পরিষদের সহসভাপতি রহিনুজ্জামান পলেনের সঞ্চালনায় মতবিনিময় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন মেহেরপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক অ্যাডভোকেট ইব্রাহিম শাহীন, মেহেরপুর জেলা বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদের সভাপতি প্রফেসর হাসানুজ্জামান মালেক, মেহেরপুর জেলা মোটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মতিউর রহমান, জেলা ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন বাবু, সদর উপজেলায় ইটভাটা মালিক সমিতির সভাপতি আজিম রিয়াদ, সদর উপজেলা ইমারত নির্মাণকারী শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম মনি, মেহেরপুর জেলা ইজিবাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক মফিজুর রহমান মিণ্টু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত