পুলিশ সম্পর্কে সঠিক নিরপেক্ষ সংবাদ প্রচার করবেন
- আপলোড তারিখঃ
২৫-০৯-২০২১
ইং
আলমডাঙ্গায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে নবাগত ওসি সাইফুল ইসলাম
আলমডাঙ্গা অফিস:
আলমডাঙ্গার থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামের সঙ্গে আলমডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বিকেল পাঁচটায় থানার ওসির অফিস কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এসময় সংক্ষিপ্ত বক্তব্যে নবাগত ওসি মো. সাইফুল ইসলাম বলেন, সাংবাদিকরা সমাজের দর্পণ, পুলিশ ও সাংবাদিক কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে সমাজ থেকে মাদক, সন্ত্রাস, ধর্ষণ, নারী নির্যাতন, বাল্যবিবাহ, চাঁদাবাজিসহ সব অপরাধ কমে যাবে। তিনি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, আলমডাঙ্গা বড় উপজেলা, শুনেছি অত্র অঞ্চল এক সময় সন্ত্রাসীদের অভয়ারণ্য ছিল। সেটা বর্তমান সরকার কঠোর হস্তে দমন করেছে। তিনি আরও বলেন, ‘আপনারা আমাকে তথ্য দিয়ে সহায়তা করবেন। আমি আলমডাঙ্গা থানাকে অপরাধ মুক্ত রাখার শতভাগ চেষ্টা করব। আপনাদের কাছে একটাই অনুরোধ, আপনারা পুলিশ সম্পর্কে সঠিক নিরপেক্ষ সংবাদ প্রচার করবেন। সেই লেখা যদি আমার বিপক্ষেও যায়, তাতে আমার কোনো দুঃখ থাকবে না।’ তিনি সেই সাথে আলমডাঙ্গা থানা এলাকায় যারা অপরাধমূলক কাজের সাথে জড়িত, তাঁদের হুঁশিয়ার করে বলেন, ‘আজ এখন থেকে সঠিক ও ভালো হয়ে যান। আমার কাছে কোনো অপরাধীর ছাড় নেই, আপনি যতবড় ক্ষমতাশীলই হোন না কেন।’
মতবিনিময় সভায় বক্তব্য দেন আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি, অপারেশন) শেখ মাহবুবুর রহমান, আলমডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি খন্দকার শাহ আলম মণ্টু, সাধারণ সম্পাদক খ. হামিদুল ইসলাম আজম, যুগ্ম সম্পাদক প্রশান্ত বিশ্বাস, সহসভাপতি শেখ শফিউদ্দিন, সহসভাপতি জামসিদুল হক মুনি, ইউনুছ আলী মণ্ডল ও শরিফুল ইসলাম।
এসময় আরও উপস্থিত ছিলেন আলমডাঙ্গা প্রেসক্লাবের সহসম্পাদক রুনু খন্দকার, কে এ মান্নান, অনিক সাইফুল, তানভীর আহম্মেদ সোহেল, আতিক হাসান, কাইরুল মামুন, গোলাম সরোয়ার সদু, নাহিদ হাসান, নাসির উদ্দিন, ডাবলু, সোহাগ, হাসন মালিক, গিটার প্রমুখ।
কমেন্ট বক্স