রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ীতে হেলিপ্যাড পূর্ণাঙ্গভাবে তৈরি ও চালুর দাবিতে স্মারকলিপি পেশ

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০২১ ইং
চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ীতে হেলিপ্যাড পূর্ণাঙ্গভাবে তৈরি ও চালুর দাবিতে স্মারকলিপি পেশ
সমীকরণ প্রতিবেদন: চুয়াডাঙ্গা পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের দিগড়ী হেলিপ্যাড মাঠটি পূর্ণাঙ্গভাবে তৈরি ও চালুর দাবিতে শহরে শোভাযাত্রা ও স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টায় শহরের কালেক্টরেট স্কুলের সামনে থেকে শোভাযাত্রা বের করে জেলা আওয়ামী লীগের সভাপতি সোলায়মান হক জোয়ার্দ্দার ছেলুন এমপি এবং জেলা প্রশাসক কার্যালয়ে জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকারের কাছে স্মারকলিপি প্রদান করা হয়। চুয়াডাঙ্গা দিগড়ী ফার্স্ট হেলিপ্যাড-২০২০ কমিটির আহ্বায়ক শরিফ উদ্দীন জোয়ার্দ্দার ও যুগ্ম আহ্বায়ক রফিকুল আলম রতনের উদ্যোগে এলাকাবাসী এ স্মারকলিপি প্রদান করেন। স্মারকলিপিতে বলা হয়েছে, চুয়াডাঙ্গা পৌর এলাকার দিগড়ীতে ১৯৮৯ সালে সরকারিভাবে ৫ বিঘা জমির ওপর একটি হেলিপ্যাড নির্মাণ করা হয়। ১৯৯০ সালের পর ওই হেলিপ্যাডে সরকারিভাবে আর কোনো কিছু করা হয়নি। মাঠটিতে অত্র এলাকা ও আশপাশের বাসিন্দারা দীর্ঘদিন যাবত খেলাধুলা করে আসছে। এছাড়া, প্রভাবশালী কিছু ব্যক্তি মাটি কেটে বিক্রি করছে এবং আশপাশে ঘরবাড়ি নির্মাণ করে বসবাস করছে। দেশের প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মবার্ষিকী উপলক্ষে দিগড়ী ও আশপাশের গ্রামের বাসিন্দাদের দাবি, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর ভিন্নরকম একটি চাওয়া ও নতুন একটি উপহার। বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে ১৯৭১ সালে দক্ষিণ-পশ্চিম অঞ্চলের প্রথম মুক্তিযুদ্ধ কমান্ড গঠন করা হয় এবং এ জেলাতেই নির্মাণ করা হোক একটি হেলিপ্যাড। যা বাংলাদেশের মধ্যে সর্বপ্রথম ও সর্বশ্রেষ্ঠ। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে অতি সামান্য একটি চাওয়া ও পাওয়া একটি হেলিপ্যাড। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী নতুন চাওয়া নতুন নাম দিগড়ী ফার্স্ট হেলিপ্যাড-২০২০। চুয়াডাঙ্গাতে সর্বপ্রথম ১৮৫৯-৬০ সালে সর্বপ্রথম রেললাইন ও রেলস্টেশন স্থাপন হয়েছিল। ১৯৭১ সালে সারাদেশে যোগাযোগ স্থাপনের জন্য ডাক-বিভাগ ও টেলিযোগাযোগ স্থাপন করা হয়। স্বাধীনতা যুদ্ধের মহানায়ক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আমাদের ভিন্নরকম আশা দিগড়ী ফার্স্ট হেলিপ্যাড-২০২০ উপহার দেয়ার জন্য। `` এ দেশের জনসাধারণ চাই আমার এলাকার একটি রাস্তা, একটি হাট, কেউ চাই স্কুল, কলেজ-মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, হাসপাতাল, রেললাইন, রেলস্টেশন, বিমান বন্দর, মেডিকেল কলেজ ও বর্তমান কোভিড-১৯ হাসপাতাল। হেলিপ্যাড নির্মাণ করা হোক এমন দাবি প্রধানমন্ত্রী বরাবর কোনো জেলার লোক করেনি। আমরই সর্বপ্রথম দাবি জানাচ্ছি, এ হেলিপ্যাডটি নির্মাণ করা হোক। মহান স্বাধীনতা যুদ্ধের মহানায়ক ও বাংলাদেশের সর্বপ্রথম রাষ্ট্রপতি জাতির জনক বঙ্গবন্ধু, যার জন্ম না হলে এ দেশ স্বাধীন হতো না, তিনি আর কেহ নন, তিনি হলেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার পিতা শেখ মুজিবুর রহমান। আর তার জন্মশতবার্ষিকীর নতুন উপহার হেলিপ্যাড, আর সেটি হবে প্রথম অস্থায়ী রাজধানী চুয়াডাঙ্গার দিগড়ী গ্রামে। প্রসঙ্গত : চুয়াডাঙ্গার দিগড়ী গ্রামের বাসিন্দরা গত বছর ২৩ সেপ্টেম্বর একই দাবিতে ১ম বারের মতো স্মারকলিপি প্রদান করেন এবং চলতি বছরে একই দাবিতে তাঁরা কর্মসূচি গ্রহণ করেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত