জীবননগরে সাংবাদিকদের সঙ্গে নবাগত ওসি আ. খালেকের মতবিনিময়
- আপলোড তারিখঃ
২৪-০৯-২০২১
ইং
জীবননগর অফিস:
জীবননগর উপজেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকদের সাথে জীবননগর থানায় নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. খালেকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় জীবননগর থানার ওসির রুমে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জীবননগর থানার ওসি (তদন্ত) মারুফ হাসান, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, জীবননগর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক কাজী শামসুর রহমান চঞ্চল, জীবননগর সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, সাপ্তাহিক জীবননগর বার্তার সম্পাদক শামসুল আলম, জুয়াদ কামাল, নারায়ণ ভৈৗমিক, আতিয়ার রহমান, আকিমুল ইসলাম, বাংলাদেশ পোস্টের সালাউদ্দিন কাজল, মাইটিভি ও দৈনিক সময়ের সমীকরণ পত্রিকার মিঠুন মাহমুদ, কালের কণ্ঠের জহিরুল ইসলাম, হুমায়ন কবির, তারেক, মেহেরপুর প্রতিদিন পত্রিকার মাজেদুল মিল্টন, আব্দুল্লাহ আল মাসুম, রিপন, হাকিম প্রমুখ। এসময় জীবননগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মো. আ. খালেক জীবননগর উপজেলায় কর্মরত সকল সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন।
আন্দুলবাড়ীয়া:
জীবননগর থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল খালেকের সাথে আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ। গতকাল বৃহস্পতিবার রাত ৮টায় জীবননগর থানার ওসির কার্যালয়ে এ মতবিনিময় সভা অনু্িঠত হয়। প্রেসক্লাবের পক্ষে উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের সভাপতি নারায়ণ ভৌমিক, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন, নবাগত সদস্য শিক্ষানবিশ সাংবাদিক নাঈমুর রহমান খান।
এসময় আরও উপস্থিত ছিলেন জীবননগর থানার ওসি (তদন্ত) মারুফ হোসেন, আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের কোষাধ্যক্ষ দাউদ হোসেন, কার্যনির্বাহী সদস্য খাজির আহাম্মেদ, আক্তারুল ইসলাম ইকবালসহ সকল সদস্যবৃন্দ।
কমেন্ট বক্স