রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

কালীগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০২১ ইং
কালীগঞ্জে কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ
প্রতিবেদক, কালীগঞ্জ: ঝিনাইদহের কালীগঞ্জে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে মাসকলাই প্রণোদনা কর্মসূচির আওতায় ২০২১-২২ অর্থবছরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে বীজ ও সার বিতরণ করা হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় কালীগঞ্জ উপজেলা কৃষি অফিস চত্বরে বীজ ও সার বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সাদিয়া জেরিন। বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী, শাহনাজ পারভীন, উপজেলা কৃষি অফিসার শিকদার মোহাইমেন আক্তার, সোনার বাংলা ফাউন্ডেশনের শিবুপদ বিশ্বাস প্রমুখ। অনুষ্ঠানের কলীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রামের ১২৫ জন চাষিকে পাঁচ কেজি মাসকলাই বীজ, দশ কেজি ডিএমপি সার ও পাঁচ কেজি এমপিও সার প্রদান করা হয়।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত