রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা থানার বিদায়ী ও নবাগত ওসিকে সংবর্ধনা প্রদান

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০২১ ইং
দর্শনা থানার বিদায়ী ও নবাগত ওসিকে সংবর্ধনা প্রদান
প্রতিবেদক, হিজলগাড়ী: ‘চুয়াডাঙ্গা জেলায় আমি বেশ কয়েক বছর ধরে কাজ করছি। এই জেলার মানুষের সাথে আমার নিবিড় সর্ম্পক। এই জনপদের সবকিছুই আমার নখদপর্ণে, পূর্বের সকল অভিজ্ঞতাকে কাছে লাগিয়ে সর্বসাধারণের সহযোগিতা নিয়ে দর্শনা থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি, মাদক চোরাচালান প্রতিরোধে করে দর্শনা থানা এলাকাকে একটি শান্তির নগরী হিসেবে প্রতিষ্ঠা করার চেষ্টা চালাব। মানুষকে যাতে কষ্ট করে সেবা নেওয়ার জন্য থানায় যাওয়া না লাগে, সে কারণে বিট পুলিশিং কার্যক্রম জোরদার করার মাধ্যমে জনগণের দোরগোড়ায় পুলিশি সেবা পৌঁছে দিবে। থানায় অভিযোগ দিয়ে যাতে সাধারণ মানুষকে দিনের পর দিন ঘুরতে না হয়, সে কারণে থানায় কোনো অভিযোগ পাওয়ার পর সর্বোচ্চ ৬ ঘণ্টার মধ্য ফলাফল দেওয়ার চেষ্টা করব। বিদায়ী ওসির মতো দর্শনাবাসীর একজন হয়ে তাদের সেবা করার চেষ্টা করব। আপনি পুলিশের কাছে যাওয়ার আগে পুলিশ আপনার কাছে পৌঁছে যাবে।’ গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় হিজলগাড়ী প্রেসক্লাবে দর্শনা থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজলকে বিদায় ও নবাগত অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল করীবকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে অতিথির বক্তব্য উপরোক্ত কথাগুলো বলেন দর্শনা থানার নবাগত অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর। হিজলগাড়ী প্রেসক্লাবের হলরুমে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রেসক্লাবের সভাপতি আরিফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দর্শনা থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ (ওসি) মাহাব্বুর রহমান কাজল, সদ্য যোগদানকৃত অফিসার ইনচার্জ এএইচএম লুৎফুল কবীর ও হিজলগাড়ী প্রেসক্লাবের উপদেষ্টা মীর মফিজ উদ্দিন। অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্য এম সাইফুল ইসলাম, শুভেচ্ছা প্রদান প্রদান করেন সমাজসেবক শামীম হোসেন মিজি। অনুষ্ঠানে দর্শনা থানার সদ্য বিদায়ী অফিসার ইনচার্জ মাহাব্বুর রহমান কাজল দর্শনা থানায় যোগদান করার পর থেকে বিভিন্ন কর্মকাণ্ড নিয়ে স্মৃতিচারণমূলক বক্তব্য প্রদান করেন। সেই সাথে অফিসার ইনচার্জ হিসাবে দায়িত্ব পালন কালে স্থানীয় সাংবাদিক ও জনসাধারনের সহযোগিতা করার জন্য তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন হিজলগাড়ী প্রেসক্লাবের সদস্য দৈনিক পশ্চিমাঞ্চলের তিতুদহ প্রতিনিধি মাহফুজ আহম্মেদ, দৈনিক মাথাভাঙ্গার গড়াইটুপি প্রতিনিধি লাবলুর রহমান প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন হিজলগাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুস সামাদ অপূর্ব, দপ্তর সম্পাদক এড মনিরুজ্জামান, প্রচার সম্পাদক জহিরুল ইসলাম জনি, অর্থ সম্পাদক ডা. হারুন অর রশিদ, সদস্য আব্দুর রহমান, নিশান আহম্মেদ, সোহাগ হোসেন, সেলিম উদ্দিন, মানবতার জন্য স্বেচ্ছাসেবী সংগঠনের সভাপতি শাহিন সরকার, চুয়াডাঙ্গা পরিবার ব্লাড ব্যাংকের আহ্বায়ক হাসান জামিল প্রমুখ। অনুষ্ঠানে দুইজন অতিথিকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন হিজলগাড়ী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সেলিম রেজা।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত