রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নিহত অজ্ঞাত বৃদ্ধের পরিচয় মিলেছে

  • আপলোড তারিখঃ ২৪-০৯-২০২১ ইং
আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নিহত অজ্ঞাত বৃদ্ধের পরিচয় মিলেছে
আলমডাঙ্গা অফিস: দীর্ঘ ১৮ ঘণ্টা পর আলমডাঙ্গায় ট্রেনের ধাক্কায় নিহত ব্যক্তির পরিচয় মিলেছে। তাঁর বাড়ি কুষ্টিয়া জেলার মিরপুর উপজেলার পোড়াদাহ ইউনিয়নের সরুপদাহ গ্রামের বাহাদুর মণ্ডলের ছেলে খোশালি মণ্ডল (৭০)। তিনি প্রতিদিনের ন্যায় ওই দিন রুপসা ট্রেনে পোড়াদাহ থেকে উঠে ভিক্ষা করতে করতে খুলনায় পৌঁছান। ফিরতি ট্রেনে আবার ভিক্ষা করতে করতে আলমডাঙ্গায় বেলা সাড়ে তিনটার দিকে এসে পৌঁছালে তিনি ট্রেনের বিপরীত দিকে নামেন। এসময় রংপুর থেকে ছেড়ে আসা ডাউন লাইনে কপোতাক্ষ আলমডাঙ্গা স্টেশনে একই সময়ে পৌঁছায়। ওই ট্রেনের বগির পাদানির ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খোঁজ করা হয় মৃত্যু ব্যক্তির পরিচয়। শত চেষ্টা করেও তাঁর খোঁজ বা পরিচয় পাওয়া যায়নি। গতকাল বৃহস্পতিবার সকাল ১০টার দিকে অজ্ঞাত স্থান থেকে ফোনে বিভিন্ন সাংবাদিককে জানান নিহত ব্যক্তিটি মিরপুর উপজেলার সরুপদাহ গ্রামের খোশালি মণ্ডল। পরে তাঁর স্বজনরা এসে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল থেকে লাশ বুঝে নিয়ে যান। গতকাল সন্ধ্যায় সরুপদাহ খা-পাড়া কেন্দ্রীয় কবরস্থানে জানাজা শেষে তাঁর দাফনকার্য সম্পন্ন করা হয়েছে।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত