চুয়াডাঙ্গায় The Event Planner এর শুভ উদ্বোধন
- আপলোড তারিখঃ
২৪-০৯-২০২১
ইং
আনিছ বিশ্বাস:
চুয়াডাঙ্গায় The Event Planner -এর শুভ উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় পোস্ট অফিসের সামনে শাহাদাত হোসেন জোয়ার্দ্দার মার্কেটে কেক কেটে এই দোকানের শুভ উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক ইবরুল হাসান জোয়ার্দ্দার ইবু। অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন মেহেরাব, মাসুদ, সালমান, জাহিদ, আনিছ, ইমরান, তামিম, মেহেবুব, আকাশ, রাকিব, প্রান্ত, জুবায়ের, তয়ন, লিমন প্রমুখ।
The Event Planner -এর স্বত্ত্বাধিকারী মো. আবু হুসাইন বলেন, বিয়ে, গায়ে হলুদ, বিবাহত্তোর সংবর্ধনা, বিবাহবার্ষিকী, জন্মদিনসহ সামাজিক অনুষ্ঠানগুলো নিয়েও প্রত্যেকটা মানুষের স্বপ্ন আর পরিকল্পনা একটু ভিন্নতার হয়ে থাকে। তাই আমরা সবদিক বিবেচনা করে, স্বাস্থ্য সুরক্ষা বিধি মেনে, সর্বোচ্চ সাবধানতা অবলম্বন করে হলুদ, বিয়ে, কাবিন-এর স্টেজ ও বাসরঘর সাজানোর কাজ করে যাচ্ছি। আপনার বাসার ছাদে, ড্রয়িং রুমে, হলরুম কিংবা যে কোনো স্বল্প জায়গাকে করে তুলতে পারেন আকর্ষণীয়।’
কমেন্ট বক্স