রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

নবগঠিত চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা যুবদলের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২১ ইং
নবগঠিত চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা যুবদলের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা
সমীকরণ প্রতিবেদন: নবগঠিত চুয়াডাঙ্গা সদর ও আলমডাঙ্গা উপজেলা যুবদলের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার ভিন্ন সময়ে পৃথক আয়োজনে তাঁদের এ সংবর্ধনা প্রদান করা হয়। চুয়াডাঙ্গা: নবগঠিত চুয়াডাঙ্গা সদর উপজেলা যুবদলের নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে জেলা বিএনপি। গতকাল বুধবার সন্ধ্যা সাতটার দিকে চুয়াডাঙ্গা রজব আলী সুপার মার্কেটস্থ জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নবগঠিত কমিটির আহ্বায়ক এইস এম মোস্তফা ও সদস্যসচিব ইমরান মহলদার রিণ্টুকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। এসময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও পৌর নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী মো. সিরাজুল ইসলাম মনি, পৌর বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি রাফাতুল্লাহ মহলদার, সহসভাপতি খাইরুল ইসলাম, যুগ্ম সম্পদক আবুল কালাম আজাদ, দপ্তর সম্পাদক ইয়াছিন কাকন, জেলা যুবদলের সাবেক আহ্বায়ক খালিদ মাহামুদ মিল্টন, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শফিকুল ইসলাম পিটু, জেলা জাসাস-এর সাধারণ সম্পাদক মো. সেলিমুল হাবিব সেলিম, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জাহেদ মোহাম্মদ রাজিব খান, অর্থ সম্পাদক মো. মমিনুর রহমান মোমিন, গ্রাম বিষয়ক সম্পাদক ইকরামুল হক ইকরা, জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি মো. হাফিজুর রহমান মুক্ত, আলুকদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. মিজানুর রহমান মিজান, জেলা যুবদলের সদস্য মো. হাবিবুর রহমান জোয়ার্দ্দার মানিক, আব্দুর রশিদ, আরিফুল ইসলাম, জহুরুল ইসলাম, আক্তারুজ্জামান, তুহিন ইসলাম, জেলা ছাত্রদলের সহসভাপতি মতিউর রহমান মিশর, যুগ্ম সম্পাদক সাইমুজ্জামান মিশা, সহাবুল হক, রফিকুল রফিক, পৌর ছাত্রদলের সদস্যসচিব মাজেদুল আলম মেহেদী, সম্রাট, শুভ, রকিব প্রমুখ। আলমডাঙ্গা: আলমডাঙ্গা উপজেলা যুবদলের নবগঠিত আহ্বায়ক কমিটির আহ্বায়ক খাইরুল আলম ও সদস্যসচিব রফিকুল ইসলামকে সংবর্ধনা দেওয়া হয়েছে। পৌর যুবদলের আহ্বায়ক কমিটির আয়োজনে গতকাল বুধবার বিকেলে আলমডাঙ্গা রেলস্টেশনের নিকট এ সংবর্ধনা প্রদান করা হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জেলা যুবদলের সদস্য সুমন হোসেনের উপস্থাপনায় ও পৌর যুবদলের সদস্যসচিব সাইফুদ্দিন আলম কনকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির অন্যতম সদস্য সাবেক চেয়ারম্যান আব্দুর জব্বার। বিশেষ অতিথি ছিলেন বিএনপি নেতা আক্তার জোয়ার্দ্দার, সাবেক পৌর বিএনপির সভাপতি আনিসুর রহমান, সাবেক সম্পাদক আজিজুর রহমান পিণ্টু, বিএনপি নেতা আইনাল হক, রফিকুল ইসলাম, সাবেক চেয়ারম্যান তবারক হোসেন, ইউপি চেয়ারম্যান আব্দুস সালাম বিপ্লব, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক জায়েদ খান রাজিব ও সহসাংগঠনিক সম্পাদক মুকুল হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন যুবদল নেতা হাসিবুল আলম, আব্দুর রহিম, আলামিন, তমিজ উদ্দিন, হাসান, শরিফুর ইসলাম, আশরাফুল আলম, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক শুভ, সদস্যসচিব রাসেল, যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা, রকিবুল ইসলাম টগর, সদস্য রাজীব, পৌর ছাত্রদলের আহ্বায়ক রিংকু, সদস্যসচিব তন্ময়, সদস্য রাজু প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত