ঝিনাইদহে কৃষক দলের মতবিনিময় সভা
- আপলোড তারিখঃ
২৩-০৯-২০২১
ইং
ঝিনাইদহ অফিস:
বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দল কেন্দ্রীয় কমিটিতে সভাপতি হাসান জাফির তুহিন ও শহিদুল ইসলাম বাবুলকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করায় অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে ঝিনাইদহে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। গত মঙ্গলবার রাতে শহরের গীতাঞ্জলী সড়কের জেলা বিএনপির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করে জেলা কৃষক দল। জেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শামসুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মুক্তিযোদ্ধা মসিউর রহমান।
বক্তব্য দেন সদর উপজেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক জে এম মাসুম হোসেন, জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক মিজানুর রহমান মাস্টার, জেলা যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক আশরাফুল ইসলাম, জেলা কৃষক দলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল কুদ্দুস, পৌর কৃষক দলের যুগ্ম আহ্বায়ক বাদল খাঁন, শহিদুল ইসলাম শহিদ, থানা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন, কেসি কলেজ ছাত্রদলের আহ্বায়ক শিমুল আল মাসুদ ও সিটি কলেজ ছাত্রদলের সূর্য হোসেন প্রমুখ।
কমেন্ট বক্স