আজ মেটেরি মেলার মাঠ পরিদর্শনে যাবেন ডিসি নজরুল ইসলাম
- আপলোড তারিখঃ
২৩-০৯-২০২১
ইং
আকিকুল ইসলাম, তিতুদহ:
চুয়াডাঙ্গার ঐতিহ্যবাহী গড়াইটুপি মেটেরি মেলার মাঠ প্রাঙ্গনে অম্রবর্তী মেলা নতুনভাবে চালু ও পশুহাট স্থাপন প্রসঙ্গে পরিদর্শনে আসবেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার। আজ বৃহস্পতিবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসকসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও স্থানীয় নেতৃবৃন্দ স্থানটি পরিদর্শন করবেন।
উল্লেখ্য, আনুমানিক ৪ শ বছরের বেশি সময় ধরে ঐতিহ্যবাহী অম্রবর্তী (মেটেরি) মেলার মাঠ প্রাঙ্গনে প্রতিবছর আষাঢ় মাসের প্রথম সপ্তাহের ৭ তারিখে শুরু হতো মেটেরি মেলা ও কাঁচা সবজিসহ নিত্য প্রয়োজনীয় মালামাল ক্রয়-বিক্রয়ের জন্য প্রতি সপ্তাহের রবি ও বৃহস্পতিবার হাটের দিন চলমান ছিল। তবে গত ৩৫ বছরের বেশি হাট বন্ধ হলেও নানা সমস্যায় গত চার বছর পূর্বে বন্ধ হয়ে গেছে মেটেরি মেলা। এতে করে প্রতি বছর সরকার কোটি টাকার রাজস্ব থেকে বঞ্চিত হচ্ছে।
এবিষয়ে স্থানীয় গড়াইটুপি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শফিকুর রহমান রাজু মাস্টারসহ স্থানীয় সুধী মহল পুনরায় মেটেরি মেলা ও বন্ধ থাকা কাঁচা বাজারের পরিবর্তে একটি পশুহাট বসানোর জন্য আবেদন করেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসকসহ নির্বাহী কর্মকর্তা কার্যালয়ে। এরই প্রেক্ষিতে আজ পরিদর্শনে আসবেন চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার, চুয়াডাঙ্গা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিকুর রহমানসহ স্থানীয় মুক্তিযোদ্ধা ও ইউনিয়ন পরিষদের সদস্যরা।
কমেন্ট বক্স