রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

দর্শনা ও কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও তাছলিমা আক্তারের মতবিনিময়

  • আপলোড তারিখঃ ২৩-০৯-২০২১ ইং
দর্শনা ও কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে নবাগত ইউএনও তাছলিমা আক্তারের মতবিনিময়
দর্শনা অফিস: দর্শনা প্রেসক্লাব ও কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন দামুড়হুদা উপজেলায় সদ্য যোগদানকৃত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাছলিমা আক্তার। গতকাল বিকেল পাঁচটায় দামুড়হুদা উপজেলা পরিষদ মিলনায়তনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। তাছলিমা আক্তার দামুড়হুদা উপজেলার সকল উন্নয়ন কার্যক্রমে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। অপর দিকে, সাংবাকিদরা রাষ্ট্রের সকল উন্নয়ন ও ভালো কাজের সাথে থাকার প্রতিশ্রুতি দেন। এসময় উপস্থিত ছিলেন দর্শনা সভাপতি মনিরুজ্জামান ধীরু ও সাধারণ সম্পাদক হারুন রাজু, সাংবাদিক সমিতির সভাপতি প্রেসক্লাবের সাবেক সভাপতি আওয়াল হোসেন, ইকরামুল হক পিপুল, হানিফ মণ্ডল, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান কচি, সদস্য হাসমত আলী, আব্দুর রহমান, আব্দুল হান্নান, রিফাত রহমান, বাধন, সুজন, কার্পাসডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি এম এ জলিল, সহসভাপতি বনি ইয়ামিন, সাধারণ সম্পাদক আতিয়ার রহমান, সাইফুল ইসলাম প্রমুখ।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত