রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

চার দিনের মধ্যে ভালাইপুর পর্যন্ত অটো চলাচলের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০২১ ইং
চার দিনের মধ্যে ভালাইপুর পর্যন্ত অটো চলাচলের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান
নিজস্ব প্রতিবেদক: চার দিনের মধ্যে বঙ্গজের সামনে থেকে বাস মালিক সমিতির লোক ও পুলিশ প্রত্যাহার করে নেওয়ার দাবি জানিয়েছে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখা। গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বরাবরে দেওয়া এক স্মারকলিপিতে এ দাবি জানায় সংগঠনটি। এছাড়াও চুয়াডাঙ্গা থেকে ভালাইপুর অটো চলাচলের দাবিও মেনে নেওয়া অনুরোধ জানান তাঁরা। চার দিনের মধ্যে দাবি মেনে না নিলে কর্মসূচি ঘোষণা দেওয়ার কথাও জানানো হয়েছে। জানা গেছে, গতকাল সোমবার চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের নিকট স্মারকলিপি দিয়েছে বাংলাদেশ অটোবাইক শ্রমিক কল্যাণ সোসাইটি চুয়াডাঙ্গা জেলা শাখা। সংগঠনটির সভাপতি মুনতাজুর রহমান ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু স্বাক্ষরিত ওই স্মারকলিপিতে বলা হয়েছে, ‘গত ১১ নভেম্বর ২০১৯ তারিখে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় ইজিবাইকের চার উপজেলার আলাদা আলাদা রং করার সিদ্ধান্ত হয়। চুয়াডাঙ্গার জন্য নীল, আলমডাঙ্গা খয়েরী, দামুড়হুদা সবুজ ও জীবননগরের ইজিবাইকে হলুদ রংয়ের সিদ্ধান্ত হয়। রংকরণ ও শনাক্তকরণ বিষয়ে টিম গঠন করার জন্য পৌর মেয়রের সাথেও আলোচনা করা হয়। ৯ জুন ২০২১ জেলা প্রশাসক বরাবরে মতামতের অনুরোধ করেও মতামত পাওয়া যায়নি। জেলা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত বাস্তবায়নে সংগঠনের পক্ষ থেকে প্রচার-প্রচারণা করা হয়। কিন্তু বেশ কয়েকবার বাস মালিক সমিতি চুয়াডাঙ্গা থেকে ভালাইপুর অটো চলাচলে আমাদের সাথে আলোচনা করে ব্যর্থ হয়। হঠাৎ বাস মালিক সমিতি ইজিবাইককে অবৈধ বলে বাস ধর্মঘটের ঘোষণা করে। জেলা প্রশাসকের কার্যালয়ে সিদ্ধান্ত অনুযায়ী চুয়াডাঙ্গা থেকে ভাইলাইপুরগামী ইজিবাইকের চলাচল না করার জন্য বঙ্গজের সামনে বাস মালিক সমিতির ভাড়াটিয়া বাহিনী দিয়ে ইজিবাইক যাতায়াতে বাধা সৃষ্টি করছে। চার দিনের মধ্যে বঙ্গজের সামনে থেকে বাস মালিক সমিতির ভাড়াটিয়া বাহিনী ও পুলিশ প্রত্যাহার করে ভালাইপুর পর্যন্ত অটো চলাচল করতে দেওয়ার দাবি মেনে নেওয়ার অনুরোধ করা হলো। ওই স্মারকলিপিতে চার দিনের মধ্যে দাবি মেনে না নিলে কর্মসূচি ঘোষণার কথাও জানিয়েছে সংগঠনটি। এ বিষয়ে সংগঠনটির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম সাজু বলেন, ইজিবাইক চলতে না দেওয়ায় জনদুর্ভোগ হচ্ছে। রিজার্ভ অটোও যেতে দিচ্ছে না। ইজিবাইক সরকারের অবদান। কোনো জেলায় ইজিবাইক চলার সীমানা নেই। আর আমরা আইনশৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত মেনে নিয়ে চার উপজেলার জন্য ভিন্ন রং বাস্তবায়ন করব।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত