বাড়ি নির্মাণের সময় মেহেরপুরে মাথার খুলি উদ্ধার
- আপলোড তারিখঃ
২১-০৯-২০২১
ইং
প্রতিবেদক, মেহেরপুর:
মেহেরপুর শহরের শহীদ গফুর সড়কে বাড়ি নির্মাণ কাজ করতে গিয়ে মানুষের মাথার খুলি উদ্ধার করা হয়েছে। গতকাল সোমবার সকালের দিকে শহীদ গফুর সড়ক এলাকায় জনৈক খায়রুল ইসলামের বাড়ি করার জন্য শ্রমিকরা সেখানে মাটি খোঁড়ার কাজ শুরু করেন।
মাটি কাটার সময় হঠাৎ করেই মানুষের মাথার একটি খুলি বেরিয়ে আসে। এ খবর প্রচারিত হওয়ার পর থেকে সেখানে উৎসুক মানুষ ভিড় জমান। এসময় মেহেরপুর সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
কমেন্ট বক্স