রবিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৬
সর্বশেষ স্থানীয় সংবাদ জাতীয় রাজনীতি আর্ন্তজাতিক সারাদেশ অর্থনীতি খেলা বিনোদন আজকের পত্রিকা প্রযুক্তি চাকরি

আলমডাঙ্গা থানার নতুন ওসি সাইফুল ইসলাম

  • আপলোড তারিখঃ ২১-০৯-২০২১ ইং
আলমডাঙ্গা থানার নতুন ওসি সাইফুল ইসলাম
বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে জীবননগর থানার ওসিকে বিদায় সংবর্ধনা জীবননগর অফিস: জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাইফুল ইসলামকে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের পক্ষ থেকে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। গতকাল সোমবার বিকেল পাঁচটায় জীবননগর থানার আয়োজনে তাঁকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। জীবননগর থানার (ওসি, তদন্ত) মারুফ হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওসিকে সম্মাননা স্মারক প্রদান করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজি হাফিজুর রহমান। এসময় উপস্থিত ছিলেন জীবননগর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল, জীবননগর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম ঈশা, জীবননগর প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবু, সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, সাংবাদিক মিঠুন মাহমুদ, মাজেদুল মিল্টন, বাঁকা ইউপি চেয়ারম্যান আব্দুল কাদের প্রধান প্রমুখ। একই দিনে জীবননগর সাংবাদিক সমিতির উদ্যোগে ওসি সাইফুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়। গতকাল সোমবার সন্ধ্যায় সাংবাদিক সমিতির কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। জীবননগর সাংবাদিক সমিতির সভাপতি জাহিদ বাবুর সভাপতিত্বে অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন সাংবাদিক সমিতির সদস্য এইচ এম হাকিম। সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু মো. আব্দুল লতিফ অমল। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদায়ী অতিথি জীবননগর থানার অফিসার ইনাচার্জ (ওসি) সাইফুল ইসলাম, জীবননগর থানার (ওসি, তদন্ত) মারুফ হাসান, কোর্ট ইন্সপেক্টর ফেরদৌস ওয়াহিদ, ওসি (অপারেশন) সুখেন্দু বস, প্রেসক্লাবের সভাপতি এম আর বাবু, সাংবাদিক সমিতির সাধারণ সম্পাদক জামাল হোসেন খোকন, জীবননগর সাংবাদিক সমিতির উপদেষ্টা শামসুল আলম, হাসাদাহ প্রেসক্লাবের সভাপতি মতিয়ার রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান রিপন, আবু সাঈদ মোহাম্মদ সাদসহ জীবননগর সাংবাদিক সমিতির সদস্যবৃন্দ। বিদায়ী অতিথিকে ফুল দিয়ে সংবর্ধনা জানান সমিতির সদস্যবৃন্দ। এদিকে, গতকাল সন্ধ্যায় জীবননগর স্বেচ্ছাসেবী সংগঠন শিকড় সমাজকল্যাণ সংস্থার পক্ষ থেকে সম্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। একই সাথে জীবননগর বন্ধু ফাউন্ডেশনের আয়োজনে ওসি সাইফুল ইসলামকে বিদায়ী সম্মাননা স্মারক প্রদান করা হয়। এসময় উপস্থিত ছিলেন জীবননগর বন্ধু ফাউন্ডেশনের সভাপতি মিঠুন মাহমুদ, এ আর ডাবলু, যুগ্ম সম্পাদক তুহিনুজ্জামান, লাবনী, ঐশ্বর্য সাহা, সাকিব হাসনাত মুন প্রমুখ। আন্দুলবাড়ীয়া: আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের উদ্যোগে জীবননগর থানার ওসি সাইফুল ইসলামকে বিদায়ী সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল সোমবার বেলা ১১টায় জীবননগর থানার ওসির কার্যালয়ে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের পক্ষে সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম মামুন বিদায়ী ওসি সাইফুল ইসলামের হাতে ফুলের তোড়া তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন আন্দুলবাড়ীয়া প্রেসক্লাবের নবাগত সদস্য নাঈমুর রহমান খান, নির্ভীক ফাউন্ডেশনের কেন্দ্রীয় সদস্য নিহান মোল্লা ও সন্তোষপুর মিশুক শ্রমিক ইউনিয়নের সাবেক সভাপতি আনারুল ইসলাম। উল্লেখ্য, তিনি দীর্ঘ দুই বছর যাবত অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব ও কর্তব্য পালন আসছিলেন। হঠাৎ বদলিজনতি কারণে জীবননগর থানা থেকে বিদায় নিয়ে আজকে আলমডাঙ্গা থানায় যোগদান করবেন। তিনি ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর জীবননগর থানায় যোগদান করেন।


কমেন্ট বক্স
notebook

আলমডাঙ্গায় ‘নিমগ্ন পাঠাগারে’ সেমিনার অনুষ্ঠিত